LIC Dhan Sanchay Plan: ধন সঞ্চয় জীবন বিমা প্রকল্পে গ্যারান্টিযুক্ত আয়! মূল বৈশিষ্ট্য, বয়স ও অন্য বিবরণ
LIC Dhan Sanchay Plan: এলআইসির ধন সঞ্জয় পরিকল্পনাটি একবছরের কিছু বেশি সময় ধরে কার্যকরী রয়েছে। গত বছরের ১৪ জুন থেকে সারা দেশে কার্যকরী রয়েছে। এটি একটি নন-লিঙ্কড, অ-অংশগ্রহণকারী, ব্যক্তিগত সঞ্চয় জীবন বিমা পরিকল্পনা, যা সঞ্চয়ের সঙ্গে জীবন বিমার কভার প্রদান করে থাকে।
এলআইসির তরফে জানানো হয়েছে, এই প্ল্যানের (LIC Dhan Sanchay Plan) মেয়াদ শেষ হোয়ার তারিখের পরে, অর্থপ্রদানের সময় মিশ্চিত সুবিধা দেওয়া হয়। এর সঙ্গে নিশ্চিত টার্মিনা সুবিধাও দেওয়া হয়। পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের জন্য এই পরিকল্পনা করা যেতে পারে।

পলিসি মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তির অকাল মৃত্যু হলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটির ম্যাচিওরিটির তারিখ থেকে পরিশোধের সময়কাল শেষ না হওয়া পর্যন্ত গ্যারান্টিযুক্ত আয় অফার করে।
এই প্ল্যান নিশ্চিত আয়ের সুবিধা দেয়। এছাড়াও একক প্রিমিয়াম স্তরে আয়ের সুবিধা, একক পরিকল্পনা সুবিধা পাওয়া যায়। এলআইসির ধনসঞ্চয় প্ল্যানে (LIC Dhan Sanchay Plan) লোনের সুবিধা পাওয়া যায়। এছাড়াও অতিরিক্ত অর্থ দিয়ে রাইডারও কেনা যায়। তিন বছর থেকে ৬৫ বছর বয়সীরা এই প্ল্যানে অংশ নিতে পারবেন়।

এলআইসির ধনসঞ্চয় প্রকল্পের অধীনে মোট চার ধরনের প্ল্যান (LIC Dhan Sanchay Plan) চালু রয়েছে। এ ও বি প্ল্যানের অধীনে ৩,৩০,০০০ টাকার একটি নিশ্চিত প্ল্যান দেওয়া হবে। প্ল্যান সির অধীনে ২,৫০,০০০ টাকার নিশ্চিত কভার এবং ডি প্ল্যানে ২২,০০,০০০ টাকার সমান আশ্বাস দেওয়া হচ্ছে। এই প্ল্যানগুলির জন্য সর্বাধিক প্রিমিয়ামের সীমা নির্দিষ্ট করা হয়নি।












Click it and Unblock the Notifications