LIC Bima Ratna Plan: ১৩৮ টাকা বিনিয়োগে প্রাপ্তি ১৩.৫ লক্ষ টাকা পর্যন্ত! এই প্ল্যানে আর কীকী সুবিধা রয়েছে
LIC Bima Ratna Plan: রাষ্ট্রায়ত্ত জীবন বিমা কর্পোরেশন বা এলআইসি বিমা রত্ন পলিসি বাজারে নিয়ে এসেছে। এটি গ্যারান্টিযুক্ত বোনাস-সহ একটি মানি ব্যাক পলিসি। অর্থাৎ মেয়াদ পূর্তিতে কত বোনাস পাওয়া যাবে তা আগেই স্থির করা হয়েছে।
সাধারণভাবে জীবন বিমা পলিসিতে বোনাস নির্ধারণ করা হয় প্রতিবছর। কিন্তু বিমা রত্ন পলিসিতে বোনাস রয়েছে আগে থেকেই। এলআইসি বিমা রত্নের টেবিল নম্বর হল ৮৬৪। এই পলিসির সব থেকে বড় বৈশিষ্ট্য হল অল্প সময়ের জন্য প্রিমিয়াম দিতে হবে এহং আপনি গ্যারান্টি-সহ বোনাস পাবেন। ৯০ দিন থেকে ৫৫ বছর বয়সীরা এই পলিসি নিতে পারেন।

এই পলিসিতে কমপক্ষে ৫ লক্ষ টাকার বিমা করা বাধ্যতামূলক। যেহেতু এটি নিশ্চিত বোনাস-সহ একটি পলিসি, তাই মেয়াদ পূর্তিতে কত বোনাস হবে, তা সহজেই গণনা করা যায়। এলআইসির তরফে প্রকাশিত তথ্য অনুসারে ১ থেকে ৫ বছর পর্যন্ত এই পলিসিতে প্রতি ১০০০ টাকায় ৫০ টাকা বার্ষিক বোনাস দেওয়া হয়। অর্থাৎ ন্যূনতম ৫ লক্ষ টাকার নিশ্চিত পরিমাণের জন্য বোনাস প্রথম ৫ বছরে ১,২৫,০০০ টাকা হয়ে যায়।
ছয় থেকে ১০ বছরের জন্য ৫৫ টাকা করে বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী, পরবর্তী ৫ বছরের জন্য বোনাস দাঁড়ায় ১,২৭,৫০০ টাকা। এর অর্থ হল প্রথম ১০ বছরে বেনাসের মোট পরিমাণ ২,৫২,৫০০ টাকা।
১০ বছর পর থেকে মেয়াদ পূর্তির সময় পর্যন্ত বার্ষিক হাজারে ৬০ টাকা করে বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী ৫ বছরের জন্য বোনাসের পরিমাণ ১,৫০, ০০০ টাকা। কেউ যদি ১৫ বছরের পলিসি নিয়ে থাকেন এবং ন্যূনতম ৫ লক্ষ টাকার বিমা করেন, তাহলে তিনি মেয়াদ পূর্তিতে মোটা ৯,১২,৫০০ টাকা পাবেন।

১৫ বছরের মেয়াদে ১৩ ও ১৪ তম বছরে বিমাকৃত অর্থের ২৫-২৫ শতাংশ অর্থ ফেরত দেওয়া হয়। এর অর্থ হল ১৩ তম ও ১৪ তম বছরে ১,২৫,০০০ টাকা করে ফেরত দেওয়া হয়। অবশিষ্ট ৭,৬২,৫০০ টাকা পলিসির ১৫ বছর মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে।
একইভাবে ৫ লক্ষ টাকার বিমায় ২০ বছর মেয়াদে মোট ১০,৬২,৫০০ টাকা পাওয়া যায়। আর ২৫ বছরের মেয়াদে ১২,১২,৫০০ টাকা পাওয়া যায়। বিমা রত্নে সর্বোচ্চ বিমাকৃত রাশির কোনও সীমা নেই।












Click it and Unblock the Notifications