LIC Arogya Rakshak Plan: আরোগ্য রক্ষক প্ল্যান! এলআইসির স্বাস্থ্য বিমার সুবিধাগুলি একনজরে

LIC Arogya Rakshak Plan: বর্তমান সময়ে স্বাস্থ্যবিমা জরুরি একটি বিষয়। এলআইসির তরফে সুবিধা ভিত্তিক স্বাস্থ্য বিমা পলিসি আরোগ্য রক্ষক নিয়ে এসেছে। এটি একটি নন-লিঙ্কড, অ-অংশগ্রহণকারী, নিয়মিত প্রিমিয়াম ও ব্যক্তিগত স্বাস্থ্য বিমা।

এলআইসির দাবি, আরোগ্য রক্ষক পলিসি নির্দিষ্ট স্বাস্থ্য ঝুঁকির বিরুদ্ধে, নির্দিষ্ট সুবিধার স্বাস্থ্য বিমার কভার প্রদান করে থাকে। চিকিৎসার জরুরি পরিস্থিতিতে সময়মতো সহায়তা প্রদান করে থাকে। এবং বিমাকৃ এবং তাঁর পরিবারকে খারাপ সময়ে আর্থিকভাবে স্বাধীন থাকতে সাহায্য করে।

LIC Arogya Rakshak Plan

আরোগ্য রক্ষক পলিসি তার প্রতিদান পদ্ধতির ক্ষেত্রে নিয়মিত যেসব স্বাস্থ্য বিমা রয়েছে, তার থেকে আলাদা। সাধারণভাবে বিস্তৃত স্বাস্থ্য নীতিগুলি বিমাকৃত অর্থার সীমা পর্যন্ত চিকিৎসার জন্য প্রকৃত খরচ পরিশোধ করে থাকে। অন্যদিকে আরোগ্য রক্ষক পলিসি প্রকৃত চিকিৎসার খরচ নির্বিশেষে বিমাকৃত অর্থের সমান অনেকগুলি সুবিধা প্রদান করে থাকে।

এই পলিসিতে ব্যক্তিরা নিজেদেরকে প্রধান বিমাকারী হিসেবে রেখে, তাঁদের স্ত্রী, সন্তান, ও পিতামাতাকে একটি পলিসির অধীনে বিমা করতে পারেন। এই পলিসি ১৮-৬৫ বছরের মধ্যে স্বামী/ স্ত্রী/ পিতা/ মাতার জন্য পাওয়া যায়। এছাড়াও ৯১ দিন থেকে ২০ বছর বয়সী শিশু ও কিশোরদের জন্যও পাওয়া যায়। প্রধান বিমাকারী তাঁর স্ত্রী/ পিতা/ মাতার জন্য কভারের সময়কাল ৮০ বছর পর্যন্ত।

LIC Arogya Rakshak Plan

এই প্ল্যানে বিভিন্ন সুবিধা রয়েছে। প্রিমিয়াম পেমেন্টের নানা বিকল্প, হাসপাতালে ভর্তি, সার্জারি এবং এই জাতীয় অন্য প্রয়োজনীয়তার ক্ষেত্রে মূল্যবান আর্থিক সুরক্ষা, প্রকৃত চিকিৎসা খরচ নির্বিশেষে সুবিধা, স্বয়ংক্রিয় স্টেপ আপ বেনিফিট এবং নো ক্লেইম সুবিধার মাধ্যমে স্বাস্থ্য কভার বৃদ্ধি করার মতো সুবিধা।

আরোগ্য রক্ষক একটি জটিল রোগের পরিকল্পনার মতো যা নির্দিষ্ট রোগকে বিবেচনা করে। এছাড়াও এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যেখানে নবায়নের ঝামেলা নেই। পলিসি হোল্ডারের কাছে এটির পোর্ট করার কোনও বিকল্প নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+