নতুন ফোন নিয়ে এল লেনোভো, দাম আর বৈশিষ্ঠ্য জানলে অবাক হবেন
মাত্র ১২৯৯৯ টাকায় ডুয়াল রিয়ার ক্যামেরা ফোন নিয়ে এল চিনা সংস্থা লেনোভো, ১৮ অগাস্ট থেকে শুধুমাত্রর অনলাইনে রিটেলে মিলবে এই ফোন
ভারতের বাজারে নতুন একটি স্মার্টফোনের মডেল লঞ্চ করল চিনা সংস্থা লেনোভো। মডেলটির নাম দেওয়া হয়েছে কে ৮ নোট। আগামী ১৮ই অগাস্ট থেকে অনলাইনে মিলবে এই ফোনটি। ৩২ জিবি মডেলটির দাম রাখা হয়েছে ১২৯৯৯ টাকা ও ৬৪ জিবির মডেলটির দাম রাখা হয়েছে ১৩৯৯৯ টাকা।

কী আছে নয়া এই স্মার্টফোনে
লেনোভো কে৮ নোট মডেলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.১.১, বা বলা ভাল অ্যান্ড্রয়েড নোগাটের লেটেস্ট ভার্সান। তবে উল্লেখযোগ্যভাবে এই মডেলে লেনোভোর নিজস্ব ভাইব ইউআই থাকছে না। তার বদলে স্টক অ্যান্ড্রয়েডই চালাবে এই ফোনটিকে। স্টক অ্যান্ড্রয়েড বলতে বোঝায়, পরিশুদ্ধ অ্যান্ড্রয়েড যাতে থাকে না বাইরের কোনও ইউজার ইন্টারফেস। স্টক অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমকে হালকা রাখে। এছাড়াও থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম।
ক্যামেরার কথা বলতে হলে, এই ফোনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। যা এই দামের ফোনে প্রথম। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরাও। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনের সাহায্যে রঙগুলি হয়ে উঠবে আরও উজ্জ্বল। ৩২ জিবির মডেলে রয়েছে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি মডেলে রয়েছে ৪ জিবি র্যাম। মেমরি কার্ডের সাহায্যে মেমরি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের পাশাপাশি এই ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ-এর ব্যাটারি।












Click it and Unblock the Notifications