হোলি থেকে শিখুন অর্থের প্রয়োজনীয়তা, ব্যবসায় বিনিয়োগ করার আগে মাথায় রাখুন এই দিকগুলি
হিন্দুধর্মে দোল বা হোলি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলেই আনন্দের সঙ্গে পালন করে থাকেন এই হোলি উৎসব। হোলি হল রঙের উৎসব। এর থেকে আপনি এমন অনেক কিছুই শিখতে পারবেন যা কিন্তু আপনার জীবনে খুব শিক্ষণীয়। যেমন এই হোলি উৎসব থেকে আপনি জীবনে অর্থের মানে বুঝতে পারবেন।
আর্থিকভাবে উন্নতি করতে গেলে কী কী করবেন। অর্থ জীবনে কতটা মূল্যবান বা আপনি যখন ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন তখন কীভাবে বিনিয়োগ করবেন। আদৌ সঠিক জায়গায় বিনিয়োগ করছেন কিনা তা কিন্তু জানতে পারবেন।

- আগের মুহূর্তের প্রস্তুতি
হোলি শুরু হওয়ার আগের দিন রাত থেকে আপনাকে অনেক কিছু প্রস্তুত করতে হয়। যেমন আপনাকে বেলুন কিনতে হয়, রঙ, আবির কিনতে হয়। সেই সঙ্গে বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য গুজিয়া বা নানা ধরনের মিষ্টি কিন্তু বানিয়ে রাখতে হয়। ঠিক তেমনভাবে কোনও ব্যবসায় বিনিয়োগ করার আগে বা কোথাও বিনিয়োগ করার আগে প্রথমেই আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে। অর্থ বিনিয়োগ করার আগে আপনি যেখানে অর্থ বিনিয়োগ করছেন সেখানে কেন বিনিয়োগ করছেন তা আগে ভালোভাবে ভাবুন। ভুল জায়গায় বিনিয়োগ করবেন না।
- ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে
হোলি খেলার আগে প্রথমেই আমরা শরীরে আমরা তেল মেখে নি। যাতে হোলির রঙ গায়ে লাগলেও তা যেন খুব সহজে উঠে যায়। এতে কিন্তু আমাদের ত্বকে তেমন কোনোও ক্ষতি হয় না সেদিকে লক্ষ্য রাখতে হয়। যদি আপনি তেল গায়ে না লাগিয়ে রাখেন তাহলে কিন্তু হোলির অনেক ক্ষতিকারক রঙের প্রভাব আপনার শরীরে পড়বে এবং আপনার ত্বকের নানান সমস্যা দেখা দেবে। ঠিক তেমনি কোথাও বিনিয়োগ করে ফেলার পর আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাই বিনিয়োগ করার আগে বারবার ভাবুন এবং দেখবেন সুরক্ষিত জায়গায় আপনি বিনিয়োগ করছেন কিনা।
- সুরক্ষিত থাকা
হোলি খেলার সময় আপনি কোথায় রঙ খেলছেন, কার সঙ্গে খেলছেন। তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আদৌও নিরাপদ স্থানে রঙ খেলছেন কিনা, তা জানতে হবে আপনাকে। তাছাড়াও এমন রঙ বা আবির দিয়ে হোলি খেলবেন যাতে নিরাপদে থাকতে পারেন। ত্বকের যেন কোনোও ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। ঠিক তেমনি যেখানে আপনি বিনিয়োগ করছেন তা স্টক বাজার হোক বা যেকোনও ব্যবসায় সেখানে বিনিয়োগ করার আগে আপনাকে ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে আপনি যেখানে বিনিয়োগ করছেন তা আপনার জন্য কতটা নিরাপদ।
- বৈচিত্র্যময়
যখন সকলে হোলি খেলেন তখন কিন্তু নানান রকমের আবির ও রঙ দিয়ে হোলি খেলেন। এটি জীবনকে আরোও রঙিন ও বৈচিত্র্যময় করে তোলে। সকলে যে শুধু লাল রঙ দিয়ে হোলি খেলেন তা কিন্তু নয়। শুধু লাল রঙ দিয়ে হোলি খেলে যে দেখতে ভালো লাগবে তা নয়। সব রকম রঙ মিশিয়ে খেললে তবে কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক তেমনি কোথাও যখন আপনি বিনিয়োগ করবেন, যেমন- মূল্যবান ধাতু হোক ব্যাংক হোক যেখানেই অর্থ বিনিয়োগ করবেন তখন কিন্তু দেখবেন আপনি যেন যেটা বিনিয়োগ করছেন তার থেকে যেন সঠিক বা তার বেশি কিছু রিটার্ন পান, যা আপনার জন্য ভালো।
- সতর্কতা
নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে, যখন আপনি হোলি খেলেন তখন কিন্তু ত্বকের কিছু অংশ ভালোভাবে সাবান বা ফেসওয়াশ ব্যবহার করার পরেও ত্বকের কিছু কিছু জায়গায় আপনার হোলির রঙ লেগে থাকে। যা কিন্তু আমাদের অসতর্কতার কারণে ত্বকে সেই রঙ থেকে যায়। ঠিক তেমনি যখন আপনি কোথাও বিনিয়োগ করবেন তখন কিন্তু বিনিয়োগকারীকে খুব সতর্ক হয়ে সেই জায়গায় বিনিয়োগ করতে হবে। যাতে আপনি সেই জায়গা থেকে যেটি বিনিয়োগ করছেন তার থেকে আপনি লাভ করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। এমন কোথাও বিনিয়োগ করবেন না যেখান থেকে আপনার লাভ না হয় ক্ষতি হয় বা আপনাকে শূন্য হাতে ফিরতে হয়।
- নেশা
হোলিতে সকলেই রঙ খেলার পাশাপাশি প্রচুর পরিমাণে নেশা করেন। তবে নেশা করা একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। অনেকে ভাঙ খান। যা গাঁজা গাছের পাতা থেকে তৈরি করা হয়। যা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। ঠিক তেমনই যেখানে আপনি অর্থ বিনিয়োগ করছেন আপনি এটি কিন্তু আপনার অর্থ উপার্জনের জন্য করছেন বা আপনার আর্থিক লক্ষ্য পূরণের জন্য আপনি অর্থ বিনিয়োগ করছেন। কীভাবে আপনার অর্থ আরোও বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখবেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে সতর্ক থাকুন। হোলি খেলুন সাবধানে ও নিরাপদে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications