মলদ্বীপকে টেক্কা দেবে টাটাদের বিলাসবহুল রিসর্ট, লাক্ষাদ্বীপে বড় বিনিয়োগের ঘোষণা TATA গ্রুপের
রাতারাতি পর্যটন মানচিত্রে জেগে উঠেছে লাক্ষাদ্বীপ। যে জায়গার কথা এতোদিন প্রায় জানতেনই না পর্যটকরা। এখন সেখানে বেড়াতে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। কিন্তু এতো সংখ্যক পর্যটককে পর্যাপ্ত পরিষেবা দেওয়ার মতো হোটেল রিসর্ট এখনও তৈরি হয়নি সেখানে।
আর এই সুযোগে ফাঁকা মাঝে ঝাঁপিয়ে পড়েছে টাটা গ্রুপ। লাক্ষাদ্বীপে ২ টি বিলাসবহুল রিসর্ট তৈরির কথা ঘোষণা করেছে তারা। লাক্ষাদ্বীপের সুহেলি এবং কদমাদ দ্বীপে রিসর্ট তৈরি করবে তারা। ভারতের তাজ ব্র্যান্ড হোটেলের জন্য জনপ্রিয় টাটারা। মুম্বই থেকে রাজস্থান, দিল্লি, কলকাতা দেশের সব গুরুত্বপূর্ণ জায়গায় টাটাদের তাজ ব্র্যান্ডের হোটেল রয়েছে।

তাজ ব্র্যান্ডের হোটেলের জনপ্রিয়তা রয়েছে। সেখানকার পরিষেবা নিয়েও প্রশংসা করে থাকেন গ্রাহকরা। সেই আভিজাত্য নিয়েই তাজ ব্র্যান্ড হোটেল অ্যান্ড রিসর্ট এবার তৈরি হবে লাক্ষাদ্বীপে। সুহেলি এবং কাদমাত দ্বীপে এই তাজ হোটেল তৈরি হবে। ২০২৬ সালের মধ্যে সেটির দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
মলদ্বীপকে টেক্কা দিতে এবার সাজিয়ে তোলা হচ্ছে লাক্ষাদ্বীপ। আর তাতে প্রথম পদক্ষেপ করে পেলল টাটা গ্রুপ। তাজ সুহেলি নামের রিসর্টে থাকবে ১১০টি রুম। তার মধ্যে মলদ্বীপের আদলে ৬০টি বিচ ভিলা থাকবে। আর ৫০টি ওয়াটার ভিলা তৈরি করা হবে। অন্যদিকে তাজ কাদমাতে ১১০টি রুমের মধ্যে ৭৫টি বিচ ভিলা এবং ৩০টি ওয়াটার ভিলা থাকবে।
মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই লাক্ষাদ্বীপ নিয়ে আগ্রহ বেড়েছে পর্যটকদেরষ মলদ্বীপের ট্যুর বাতিল করে লাক্ষাদ্বীপ যেতে চাইছেন সকলে। কিন্তু সেখানে এতো সংখ্যক পর্যটককে পরিষেবা দেওয়ার মতো পর্যাপ্ত হোটেল েনই। যদিও লাক্ষাদ্বীপের প্রশাসক দাবি করেছেন পর্যটকদের থাকার মতো সব ব্যবস্থাই রয়েছে।
কিন্তু লাক্ষাদ্বীপের থাকার মতো তেমন ব্যবস্থা যেমন নেই তেমন এখানে যাওয়ারও পর্যাপ্ত পরিবহণ নেই। দিনে একটাই বিমান যায় কোচি থেকে। সেটাও ১৯ আসনের। আর একটা জাহাজ যায় মাত্র। সেই সঙ্গে লাক্ষাদ্বীপ যেতে পারমিটেরও প্রয়োজন হয়। তার জন্য আগে থেকে অনলাইনে বা ফর্ম নিয়ে পারমিটেরক আবেদন করতে হয়। সেই পারমিটে ৩০ দিনের বেশি থাকা যায় না। কতদিন পর্যটকরা সেখানে থাকবেন তার বিস্তারিত তথ্য পরিচয় পত্র ছবি সহ দিতে হয় পারমিটে। কাজেই যাঁরা পরিকল্পনা করছেন লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার তাঁরা আগে সব তথ্য সংগ্রহ করে নিন।












Click it and Unblock the Notifications