Post Office Scheme: পোস্ট অফিসের RD স্কিমে বিনিয়োগ করুন, ম্যাচিওরিটিতে পাবেন লক্ষ লক্ষ টাকা
সময়ের পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে বিনিয়োগে অনেক বিকল্প পাওয়া যায়। তবে নিরাপদ বিনিয়োগের জন্য অনেকেই পোস্ট অফিসকে বেছে নেন। পোস্ট অফিসের পছন্দের স্কিমগুলির মধ্যে রেকারিং ডিপোজিট স্কিমটি দুর্দান্ত এবং নিশ্চিত রিটার্নের স্কিম। এই স্কিমের অধীনে প্রতিমাসে অল্প বিনিয়োগ করে বড় আয় পাওয়া যেতে পারে।
কেন্দ্রীয় সরকার তিনমাসের ভিত্তিতে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নির্ধারণ করে থাকে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার নির্ধারণ করেছে। এই পরিস্থিতিতে অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৩-এর মধ্যে আরডিতে সরকার নির্ধারিত সুদের হার ৬.৭০ শতাংশ।

উল্লেখ করা প্রয়োজন এই সুদের হার আগে ছিল ৬.৫০ শতাংশ। এক্ষেত্রে ২০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে। এই সুদের হার প্রযোজ্য হয়েছে অক্টোবর ১ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে।
পোস্ট অফিসের আরডি স্কিমে প্রতিমাসে অল্প বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করা যায়। পোস্ট অফিসের আরডি ক্যালকুলেটর অনুসারে যদি পাঁচ বছরের জন্য প্রতিমাসে পাঁচহাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে এই স্কিমে পেতে পারেন ৩ লক্ষ টাকা। তার ওপরে ৬.৭০ শতাংশ হারে সুদ হিসেবে পাওয়া যাবে ৫৬,৮৩০ টাকা। অর্থাৎ মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ৫.৫৬,৮৩০ টাকা।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের অধীনে গ্রাহকরা জমা করা টাকার বিপরীতে ঋণের সুবিধাও পেতে পারেন। সেখানে গ্রাহক মোট আমানতের ৫০ শতাংশ ঋণ হিসেবে পেতে পারেন। এই ঋণ পাওয়া যেতে পারে শুধুমাত্র তিন বছরের জন্য। আর এর সুদের হার আরডি স্কিমের সুদের হারের থেকে ২ শতাংশ বেশি।












Click it and Unblock the Notifications