KTM Bikes: 1290 Super Adventure R এবং Super Adventure S লঞ্চ করল কেটিএম! ফিচার ঘুম উড়িয়ে দেবে

KTM Bikes: প্রিমিয়াম স্পোর্টস টু-হুইলার নির্মাণ সংস্থা KTM এর আপডেটেড KTM 1290 Super Adventure R, Super Adventure S লঞ্চ করল। যদিও আমেরিকার বাজারে এই বাইকগুলিকে লঞ্চ করা হয়েছে। নয়া এই বাইকগুলিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তবে যান্ত্রিক কোনও বিশেষ পরিবর্তন করা হয়নি।

যদিও বেশ কয়েকটি নতুন রঙের অপশনও আনা হয়েছে। KTM 1290 Super Adventure R এবং Super Adventure S বাইকে। বিশেষ করে ব্যবহৃত গ্রাফিক্স বাইকগুলিকে অনেক বেশি আকর্ষিণীয় করয়ে তুলেছে। রাইডাররা পছন্দের রঙে এই বাইক কেনার অপশন পাবেন।

KTM Bikes

  • KTM Bikes: টুইন ইঞ্জিন দেওয়া রয়েছে

KTM 1290 Super Adventure R এবং Super Adventure S বাইক দুটিতে 1,301cc LC8 V-টুইন ইঞ্জিন দেওয়া রয়েছে। যা 158 bhp এর পাওয়ার জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে 6-স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। অন্যদিকে PASC স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে KTM এর সুপার অ্যাডভাঞ্চার বাইকগুলিতে। অন রোড পারফর্মেন্স ঠিক রাখতে সেমি অ্যাক্টিভ সাসপেনশন সিস্টেম দেওয়া হয়েছে। Super Adventure S-এ সম্পূর্ণ ভাবে অ্যাডজাস্টবেল সাসপেনশন এবং স্পোক ইহুল দেওয়া হয়েছে।

  • KTM Bikes: আধুনিক ফিচার যুক্ত

KTM এর 1290 Super Adventure R এবং Super Adventure S বাইক দুটিতে আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। দুটি বাইকে Brembo ব্রেকিং সিস্টেম রয়েছে। যা রাইডারকে অনেক বেশি সুরক্ষিত রাখবে। এছাড়াও 7-ইঞ্চির টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন কানেকটিভিটি, ইউএসভি চার্জিং, স্টেবিলিটি কন্ট্রোল, আধুনিক এসবিএস সিস্টেম, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম সহ একাধিক ব্যবস্থা রয়েছে।

  • KTM Bikes: কবে আসবে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরেই KTM 1290 Super Adventure R এবং Super Adventure S বাইকটির জন্যে প্রতীক্ষা করছিলেন রাইডাররা। অবশেষে আমেরিকার বাজারে লঞ্চ করল দুটি অ্যাডভেঞ্চার বাইক। ভারতের বাজারে KTM টু-হুইলারের বিক্রি অনেকটাই বেড়েছে। একাধিক নতুন মডেল লঞ্চ করেছে। তবে 1290 Super Adventure R এবং Super Adventure S ভারতের বাজারে লঞ্চ হবে কিনা স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+