পুরী-জলপাইগুড়ি ছাড়াও হোলি স্পেশাল ট্রেন আর কোন রুটে চলছে? টিকিট আছে আদৌও? রইল বড় আপডেট
Holi Special Train Kolkata and Howrah: হাত আর মাত্র কয়েকটা দিন। সামনেই হোলি এবং দোল। এবার লম্বা ছুটি। স্বভাবতই ভিড় বাড়ছে ট্রেনগুলিতে। ক্রমশ লম্বা হচ্ছে ওয়েটিং লিস্ট। সেদিকে তাকিয়েই এবার পূর্ব রেলের তরফে একাধিক রুটে বেশ কিছু হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেগুলিতে এখনও একাধিক বার্থ এবং কয়েকশ আসন খালি আছে বলে দাবি। ইতিমধ্যে স্পেশাল ট্রেনগুলিতে টিকিট বুকিং অপশন (Holi Special Train Kolkata and Howrah) খুলে দেওয়া হয়েছে। অনলাইন কিংবা যে কোনও সংরক্ষিত টিকিট বুকিং কাউন্টার থেকে টিকিট কাটা যাবে।

Holi Special Train Kolkata and Howrah: একাধিক রুটে ছুটবে হোলি স্পেশাল বিশেষ ট্রেন
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেখে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল নিয়েছে। এর মধ্যে আছে হাওড়া থেকে রাক্সৌল, শিয়ালদহ ও গোরখপুর, কলকাতা ও পাটনা, কলকাতা ও জয়নগর, হাওড়া ও খতিপ ঝনুরা এবং হাওড়া ও নিউ জলপাইগুড়ি, কলকাতা এবং পুরী। ট্রেনগুলিতে একাধিক আসন ফাঁকা আছে। তবে দ্রুত আসন বুকিং হচ্ছে। ফলে বিস্তারিত জেনেই য়টিকিট কাটার কথা বলছেন রেল আধিকারিকরা।
Holi Special Train Kolkata and Howrah: হাওড়া - রাক্সৌল হোলি স্পেশাল
পর্যটকদের সুবিধার কথা ভেবে ট্রেন নম্বর ৩০৪৩ হাওড়া এবং রাক্সৌলের মধ্যে হোলি স্পেশাল ট্রেনটি চালানো হবে। বিশেষ ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি চলবে। ফলে আসানসোল কিংবা দুর্গাপুরের বহু মানুষ এতে উপকৃত হবেন। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একনজরে জেনে নিন আপ এবং ডাউনে কখন কোথা থেকে পাবেন হোলি স্পেশাল এই ট্রেন।
Holi Special Train Kolkata and Howrah: কলকাতা থেকে গোরখপুর-পাটনা হোলি স্পেশাল
শিয়ালদহ থেকে গোরখপুর হোলি স্পেশাল চালানো হবে। আপ এবং ডাউনে তিন ট্রিপ করে এই ট্রেন চালানো হবে রঙের উৎসবের কথা মাথায় রেখে। এই ট্রেনটিও বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে চলবে। এতে জেনারেল, এস সহ একাধিক কোচ আছে। এছাড়াও কলকাতা-পাটনা-কলকাতা হোলি স্পেশাল ট্রেনটিও চালানো হবে। পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
Holi Special Train Kolkata and Howrah: তালিকায় আছে আর কোন ট্রেন?
হোলিকে মাথায় রেখে কলকাতা-জয়নগর হোলি স্পেশাল, খতিপুরা-হাওড়া-খতিপুরা হোলি স্পেশাল, শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল এবং কলকাতা থেকে পুরী হোলি স্পেশাল ট্রেনটিকে চালানো হবে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications