RBI Rules Change: গ্যাসের দাম থেকে চেকবুক! ১লা অগাস্ট থেকে একাধিক নিয়ম বদলে যাচ্ছে
RBI Rules Change: প্রত্যেক মাসের শুরুতেই একাধিক নিয়মের রদবদল ঘটে থাকে! গ্যাসের দাম থেকে ব্যাঙ্কের একাধিক নিয়মের রদবদল ঘটে। তেমনই আগামী মাস অর্থাৎ অগস্টের শুরুতেই একাধিক নিয়মের রদবদল হতে চলেছে।
যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। ফলে নতুন মাস পড়ার আগেই দ্রুত শেষ করে ফেলতে হবে এই সমস্ত কাজগুলি। এক নজরে কি কি নিয়মের বদল ঘটছে আগামী ১লা অগস্ট থেকে।

RBI Rules Change: কি কি নিয়মের বদল ঘটছে?
ITR জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই
হাতে মাত্র কয়েকদিন! আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ জুলাই। যদি এখনও পর্যন্ত আয়কর জমা না দেন তাহলে এখনই জমা করে ফেলা প্রয়োজন। অগস্টের পর আইটিআর জমা দিলে মোটা অঙ্কের পেনাল্টি জমা দিতে হবে। যাদের রোজগার ৫ লাখের বেশি তাদের পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনাল্টি জমা করতে হবে।
১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে। আর সেই মতো ১৪ দিন অগস্ট মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্কের কাজ দ্রুত মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক বদল
আগামী মাস অর্থাৎ ১লা অগস্ট থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক বদলের কথা বলা হয়েছে। ক্যাশব্যাক এবং ইনসেনটিভ পয়েন্ট কমানোর কথা বলা হয়েছে। এখন থেকে মাত্র ১.৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
গ্যাসের দামে পরিবর্তন হতে পারে
প্রত্যেক মাসের শুরুতেই গ্যাসের দামে পরিবর্তন হয়। নতুন দাম জারি করে গ্যাস সংস্থাগুলি। রান্নার গ্যাস কিংবা বাণিজ্যিক গ্যাস দুটি ক্ষেত্রেই পরিবর্তন হয়। গত বার বাণিজ্যিক গ্যাসের দামে রদবদল হয়েছিল। এবার গ্যাসের দাম নিয়ে সংস্থাগুলি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবার।
চেক সংক্রান্ত বিষয়
যদি আপনার ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্য! চেক সংক্রান্ত বেশ কিছু নিয়মে রদবদল করছে ব্যাঙ্ক। এছাড়াও আইডিএফসি ব্যাঙ্কের বেশ কিছু নিয়মেও রদবদল হচ্ছে।
ট্রাফিক সংক্রান্ত নিয়ম
১ লা অগস্ট থেকে ট্রাফিক সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স এবং ইনস্যুরেন্স ছাড়া গাড়ি চালালে ৫-৫ হাজার টাকা করে ফাইন দিতে হবে। আর মদ্যপান করে গাড়ি চালালে মোটা অঙ্কের জরিমানা তো হবেই, পাশাপাশি ছয় মাসের জেলের কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications