Business Idea: বিয়ের এই মরশুমেই শুরু করুন এই ব্যবসা! টাকা গুণেও শেষ হবে না
Business Idea: ছোট পরিবার, কম সদস্য সংখ্যা! ফলে দায়িত্ব নেওয়ার লোক এখন অনেক কম। আর তাই যে কোনও অনুষ্ঠানের দায়িত্ব এখন মানুষ বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিচ্ছে। শুধু শহরেই নয়, শহরতলিতেও নয়া এই সংস্কৃতিতে মানুষ অনেক বেশি ভরসা করছে। ফলে এমন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের চাহিদা বাড়ছে। আপনিও যদি এমন কোনও ব্যবসার পরিকল্পনা করে থাকেন তাহলে দারুণ একটি আইডিয়া রইল এই প্রতিবেদনে-
বাড়িতেই খুলে বসতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা (Business Idea)। বিয়ের মরসুম শুরু হয়েছে। ফলে ব্যবসা বাড়াতে প্রথমেই wedding planner হিসাবে কাজ শুরু করুন। তবে প্রথমদিন থেকে ঠিক ভাবে ক্লায়েন্ট টার্গেট করতে হবে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন।

- Business Idea: কীভাবে শুরু করবেন?
অনেকেই এখন wedding planner হিসাবে কাজ করছে। বিয়ের মাসে লাখ লাখ টাকা রোজগার করা সম্ভব। প্রত্যেকদিন এই ব্যবসার চাহিদা বাড়ছে। এই বিষয়ে এখন অনেক কোর্স এবং ডিপ্লোমা হচ্ছে। বহু বেসরকারি সংস্থাও ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স করাচ্ছে। আর তা করে wedding planner ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা (Business Idea) শুরু করতে নুন্যতম এক লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ রয়েছে।
- Business Idea: কত টাকা রোজগার?
ভারতে Wedding Season বছরে দু থেকে তিনবার আসে। কোয়ালিটি সার্ভিস প্রথম দিন থেকে দিতে শুরু করুন। প্রতি বিয়েতে খুব সহজে এক লাখ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব। যদি ঠিক ভাবে একটা মরশুমে পাঁচ থেকে ছয়টি বিয়ের দায়িত্ব পান তাহলে লাভ গুণে শেষ করতে পারবেন না। তবে শুধু বিয়েতেই নয়, বার্থ ডে পার্টি সহ সমস্ত অনুষ্ঠানেই মানুষ ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেই (Business Idea) দায়িত্ব দিচ্ছে।
- Business Idea: লোকবল প্রয়োজন
এই ব্যবসা (Business Idea) শুরু করলেই হবে না। প্রয়োজন লোকবলের। ট্রেন্ড বিশেষ ভাবে ফলো করতে হবে। না হলে সময়ের সঙ্গে ছুটতে পারবেন না।












Click it and Unblock the Notifications