Royal Enfield Guerrilla 450: মাত্র ১০ হাজার টাকা দিন, আর বাড়ি নিয়ে যান রয়্যাল এনফিল্ডের নতুন বাইক
Royal Enfield Guerrilla 450: Royal Enfield প্রেমীদের জন্য দারুণ খবর। সম্প্রতি ভারতের বাজারে সংস্থার সবথেকে পাওয়ার ফুল বাইক Guerrilla 450। নয়া এই বাইকের এক্স শোরুম দাম হবে 2.39 লাখ টাকা। বাজারে লঞ্চ করতেই রীতিমত ধামাকা ফেলে দিয়েছে। Royal Enfield Guerrilla 450 -এর বুকিং শুরু হয়ে গিয়েছে।
গ্রাহকরা মাত্র ১০ হাজার টাকা টোকেন মানি দিয়ে এই বাইক বুকিং করতে পারবেন। কিন্তু বুকিং করলেই তো হবে না, ওয়েটিং পিরিয়ড (Guerrilla 450 Waiting Period) কতদিনের জেনে নেওয়াটা প্রয়োজন।

ছবি সৌজন্য- pexels
Royal Enfield Guerrilla 450: কতদিনের ওয়েটিং পিরিয়ড
রিপোর্ট অনুযায়ী, যদি আজ আপনি নতুন Royal Enfield Guerrilla 450 বুক করেন, তাহলে হাতে পেতে লম্বা অপেক্ষা (Guerrilla 450 Waiting Period) করতে হবে। পুনের মতো শহরে ব্যাপক ডিমান্ড। অন্তত ২০ দিন এই হাতে পেতে অপেক্ষা করতে হবে। শুধু তাই নয়, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাই শহরে এই বাইক হাতে পেতে অন্তত ৪৫ দিন অপেক্ষা করতে হবে। শুধু তাই নয়, দিল্লিতে এই বাইকটির ডেলিভারির জন্য আপনাকে ৫০ দিন অপেক্ষা করতে হবে। আসুন জেনে নেই বাইকটির ফিচার এবং ইঞ্জিন সম্পর্কে..
Royal Enfield Guerrilla 450: দাম এবং ভেরিয়েন্ট
ভেরিয়েন্ট দাম (এক্স শোরুম দাম)
Analogue 2.39 লাখ টাকা
Dash 2.49 লাখ টাকা
Flash 2.54 লাখ টাকা।
দিল্লি এবং চেন্নাইতে এই বাইকের দাম দেওয়া হয়েছে। কলকাতায় কিছুটা হলেও আলাদা হবে। এই বিষয়ে আরও জানতে কলকাতায় রয়্যাল এনফিল্ডের যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
Royal Enfield Guerrilla 450: ডিজাইন এবং ফিচার-
নতুন রয়্যাল এনফিল্ডের Guerrilla 450 একেবারে নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। ডেলি ইউজ তো বটেই, লম্বা রাস্তার জন্যও সেরা এই বাইক। ওজন মাত্র 185 কিলোগ্রাম। ফলে মোটামুটি সবাই চালাতে পারবে। 17 ইঞ্চির মোটা টায়ার দেওয়া হয়েছে। বাইকে LED হেডলাইটের কারণে ক্লাসিক লুক দেওয়া হয়েছে। Royal Enfield Guerrilla 450 -তে TFT ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। নেভিগেশনের দারুণ একটা ফিচার রয়েছে। কানেকটিভিটির জন্য ব্লু-টুথ ফিচার দেওয়া হজয়েছে। মিটারে গিয়ার শিফট ইন্ডিকেটর দেওয়া হয়েছে সংস্থার তরফে। শুধু তাই নয়, 11 লিটারের পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। যাতে দীর্ঘ রাস্তায় জ্বালানির সমস্যা না হয়। অন্যদিকে লম্বা সিঙ্গল সিট দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications