Budget Friendly Scooter: বাজেট ফ্রেন্ডলি সস্তার তিন স্কুটার! Mother's Day-তে সেরা গিফট

Budget Friendly Scooter: সামনেই Mother's Day! মা'কে সুন্দর উপহার দিতে চান! কিন্তু কী দেবেন ভেবে পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আগামী ১২ মে Mother's Day। আর সেইদিনে দারুণ একটা স্কুটার উপহার হিসাবে দিতে পারেন।

তিনটি একেবারে বাজেট ফ্রেন্ডলি স্কুটারের (Budget Friendly Scooter) খোঁজ রইল এই প্রতিবেদনে। এক নজরে জেনে নিন স্কুটারগুলির দাম এবং ফিচার সংক্রান্ত তথ্য-

Bike

  • Budget Friendly Scooter: Activa 6G

Honda'র অন্যতম বিক্রিত স্কুটারগুলির ((Budget Friendly Scooter) মধ্যে একটি Activa 6G । পারফমেন্সে এই স্কুটারে ধারেকাছে নেই কেউ। এতে 4- স্ট্রোক, SI ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8,000 rpm এ 5.77 kW এর পাওয়ার তৈরি করে। শুধু তাই নয়, 5,500 rpm এর উপর 8.90 Nm এর টর্ক জেনারেট করতে পারে। Honda Activa 6G বাজারে ছয়টি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই ৬টি রঙের ভেরিয়েন্ট হল ডিসেন্ট ব্লু মেটালিক, পার্ল সাইরেন ব্লু, ব্ল্যাক, পার্ল প্রিসিয়াস হোয়াইট, রেবেল রেড মেটালিক এবং ম্যাট অ্যাকসেস গ্রে মেটালিক। এই স্কুটারের এক্স শোরুম প্রাইস ৭৭ হাজার ৭১২ টাকা। তবে টপ মডেলের এক্স শোরুম দাম (Budget Friendly Scooter) পড়বে ৮৩ হাজার ৭০৩ টাকা।

  • Budget Friendly Scooter: Honda Dio

Honda Dio মহিলাদের জন্য সেরা একটি (Budget Friendly Scooter) স্কুটার। এতে ৪-স্ট্রোক, SI ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8,000 rpm এ 5.78 kW এর পাওয়ার দেয়। এবং 5,250 rpm এ 9.03 Nm এর টর্ক জেনারেট করতে পারে। এই স্কুটারে স্বয়ংক্রিয় সেন্ট্রিফিউগাল ক্লাচ ড্রাই টাইপ ট্রান্সমিশন রয়েছে। আছে ইন্টেলিজেন্ট মিটার। যেখানে রিয়েল টাইম মাইলেজ, অ্যাভারেঞ্জ মাইলেজ এবং ব্যাটারি ইন্ডিকেটর সহ একাধিক তথ্য দেখা যাবে ওই আধুনিক মিটারে। Honda Dio এর এক্স শোরুম (Budget Friendly Scooter) প্রাইস 74,235 টাকা। টপ মডেলের এক্স শোরুম দাম পড়বে ৮১ হাজার ৭৩৬ টাকা।

  • Budget Friendly Scooter: TVS Jupiter

আধুনিক এবং প্রযুক্তি নির্ভর হওয়াতে TVS Jupiter এর বিক্রি সবসময় উপরের দিকে রয়েছে। যথেষ্ট চাহিদা রয়েছে। সেই মতো TVS Jupiter এ পাঁচটি ভেরিয়েন্ট আছে। এই পাঁচটি ভেরিয়েন্ট হল TVS Jupiter, TVS Jupiter ZX, TVS Jupiter ZX Drum SmartXonnect, TVS Jupiter ZX Disc SmartXonnect এবং TVS Jupiter Classic। মাইলেজ বাড়াতে এবং তেলের খরচ কমাতে আধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। একেবারে বেস মোডেলের এক্স শোরুম প্রাইস পড়বে ৭৬ হাজার ৭৩৮ টাকা। টপ মডেলের দাম কিছুট্টা বেশি পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+