Honda NX500 Vs Kawasaki Versys 650: দাম হোক কিংবা ফিচার, বাইকের দুনিয়া KING কে জানেন?
Honda NX500 Vs Kawasaki Versys 650: দেশের বাজারে অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা Honda। সম্প্রতি ভারতের বাজারে নয়া Honda NX500 লঞ্চ করেছে সংস্থা। প্রকাশিত খবর অনুযায়ী, Honda এর নয়া NX500 অ্যাডভেঞ্চার ট্যার মোটরসাইকেল। যা কিনা সরাসরি Kawasaki Versys 650 কে জোর টক্কর দেবে।
এক নজরে দেখে নেওয়া যাক Honda NX500 এবং Kawasaki Versys 650 এর ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

Honda NX500 Vs Kawasaki Versys 650: ইঞ্জিন কতটা শক্তিশালী-
Honda NX500 বাইকটিতে CB500X এর সমান শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। রয়েছে লিকিউড-কুল্ড 471 cc এর প্যারালাল-টুইন ইঞ্জিন। শুধু তাই নয়, NX500 বাইকটিতে 4- স্ট্রোক DOHC ডিজাইনের সঙ্গে 8,600 আরপিএমে 46.5 বিএইচপির পাওয়ার আউটপুট এবং 6,500 আরপিএমের উপর 43 এনএম পিক টর্ক জেনারেট করতে পারে। NX500 ইঞ্জিন 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। যেখানে স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ রয়েছে।
একাধিক রঙের অপশন দেওয়া হয়েছে Honda NX500 বাইকটিতে। রয়েছে তিনটি রঙ। যেমন গ্র্যান্ড প্রিক্স রেড, ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক এবং পার্ল হরাইজন হোয়াইট অপশন রয়েছে।
Honda NX500 Vs Kawasaki Versys 650: রয়েছে একাধিক ফিচার
Honda NX500 বাইকটিতে 5 ইঞ্চির ফুল-কলার টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে। যেখানে Honda RoadSync সাপোর্ট করে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটি সফটওয়্যার সাপোর্ট করে। যার মধ্যে মিউজিক/ভয়েস কন্ট্রোল এবং নেভিগেশন ব্যবহার করতে পারবেন রাইডাররা। একেবারে স্ক্রিনে ফুটে উঠবে এই অপশনগুলি। মোটরসাইকেলটিতে হোন্ডার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও রয়েছে, যাকে বলা হয় হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল। এছাড়াও এলইডি লাইটিং সহ আরও একাধিক ফিচার দেওয়া হয়েছে।
Honda NX500 Vs Kawasaki Versys 650: লড়াই হাড্ডাহাড্ডি
আপনি যদি Honda NX500 এর সঙ্গে Kawasaki Versys 650 এর তুলনা করেন, তাহলে Kawasaki Honda থেকে বেশি পাওয়ার দেবে। Kawasaki Versys 650 তে 649 cc এর পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে। দুটি বাইক Liquid কুলিং অপশন রয়েছে। শুধু তাই নয়, Versys 650 -তে USB Charging পোর্ট দেওয়া হয়েছে। যা রাইডারের ট্র্যাভেল অ্যাক্সপেরিয়েন্সকে বাড়িয়ে তুলবে।
Honda NX500 Vs Kawasaki Versys 650: দাম কত?
Honda NX500 এর এক্স-শোরুম প্রাইস - 5.90 লাখ টাকা।
Kawasaki Versys 650 এর এক্স-শোরুম প্রাইস - 7.7 লাখ টাকা।












Click it and Unblock the Notifications