Mahindra XEV 9e and BE 6e: মাত্র ২০ মিনিটেই চার্জ, 500+km রেঞ্জ! অবাক করা গাড়ি মাহিন্দ্রার
Mahindra XEV 9e and BE 6e: ইলেকট্রিকের দুনিয়ায় বিপ্লব ঘটালো Mahindra! দেশের বাজারে লঞ্চ করল বহু প্রতীক্ষিত দুটি ইলেকট্রিক SUV BE 6e এবং XEV 9e। এই দুটি গাড়িই INGLO প্লাটফর্মের উপর বেস করে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভাবে এই দুই ইলেকয়ট্রিক গাড়ি সেফ এবং ফার্স্ট। এখানেই শেষ নয়, ফিচারের ক্ষেত্রে যে কোনও বিলাসবহুল গাড়িকে হার মানাবে Mahindra BE 6e এবং XEV 9e।
গাড়ির ইন্টিরিয়রের ক্ষেত্রেও ক্রেতাদের জন্য থাকছে বড় চমক। সংস্থার দাবি, গাড়ির ইন্টিরিয়র এমন যে হতে পারে তা কল্পনার বাইরে। Mahindra BE 6e এবং XEV 9e এই দুই গাড়িতে দুটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন Mahindra BE 6e এবং XEV 9e এর দাম এবং রেঞ্জ একনজরে-

- Mahindra BE 6e XEV 9e দাম
BE 6e এর দাম শুরু হচ্ছে 18.90 লাখ টাকা। তবে ডেলিভারি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। এর দাম XEV 9e এর দাম 21.90 লাখ টাকা। তবে এর মধ্যে চার্জারের দাম ধরা নেই।
- Mahindra XEV 9e and BE 6e: ডিজাইন-স্পেস
নতুন BE 6e এবং XEV 9e এর ডিজাইন স্পোর্টি এবং অনেক বেশি স্টাইলিস। তবে ভারতীয়দের এই গাড়ির ডিজাইন নাও আসতে পারে। তবে তরুণ প্রজন্মের কাছে এই গাড়ি নজর আসবে বলেই মনে করা হচ্ছে। এমনকি স্পেস এই গাড়িতে যথেষ্ট দেওয়া হয়েছে। ফলে জায়গা নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আধুনিক এই গাড়িতে ১২.৩-ইঞ্চির ফ্লোটিং স্ক্রিন দেওয়া রয়েছে। এমনকি আগে থেকে ইনস্টল করা হয়েছে এমনকি ৩০ টিরও বেশি অ্যাপ দেওয়া হয়েছে। যা কিনা MAIA সফটওয়্যারের মাধ্যমে চলে।
পাশাপাশি পুশ বটন স্টার্ট, অটো হেডলাইটস, ওয়াইপার তো আছে, সঙ্গে গাড়িতে প্যানারমিক সানরুফ এবং ডলবি এনমাসের সঙ্গে ১৬ স্পিকার যুক্ত হারমোন কর্ডন সিস্টেম দেওয়া হয়েছে। সুরক্ষার দিন থেকে সম্পূর্ণ নিরাপদ Mahindra XEV 9e এবং BE 6e গাড়িটি। এতে 7 এয়ারব্যাগ, লেবেল 2 ADAS সুট, 360-ডিগ্রি ক্যামেরা সহ অ্যাডভান্সড ফিচার যোগ করা আছে।
- Mahindra XEV 9e and BE 6e: ব্যাটারি এবং রেঞ্জ
Mahindra XEV 9e and BE 6e -এ দুটি ব্যাটারি প্যাকের সঙ্গে লঞ্চ করা হয়েছে। যা কিনা 59 kWh ইউনিট এবং একটি 79 kWh ইউনিট। ফুল চার্জে এই গাড়ি অন্তত 500+ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে। Mahindra এর দাবি, 175 kW DC ফার্স্ট চার্জার দিয়ে মাত্র ২০ মিনিটে 20% থেকে 80% পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। Mahindra ব্যাটারি প্যাকে লাইফটাইম ওয়ারেন্টর সুবিধা দেয়।












Click it and Unblock the Notifications