Cheapest Motorcycles: শক্তিশালী ইঞ্জিন এবং দুরন্ত মাইলেজ! সস্তার বাইকে সেরা Hero Passion XTEC
Cheapest Motorcycles: Honda SP160 -কে টক্কর দিতে বাজারে চলে এসেছে Hero Passion XTEC। একেবারে কম দামে ফিচারে ঠাসা এই বাইক। শুধু তাই নয়, Hero Passion XTEC-তে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন। দেশের অন্যতম বাইক প্রস্তুতকারী সংস্থা Hero। আম আদমির কথা ভেবেই নয়া এই বাইক Passion XTEC লঞ্চ করে সংস্থা। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে বাইকটি।
এক নজরে দেখে নেওয়া যাক Hero Passion XTEC এর গুরুত্বপূর্ণ (Cheapest Motorcycles) তথ্যগুলি।

- Cheapest Motorcycles: একাধিক ফিচার রয়েছে
Hero Passion XTEC-তে শক্তিশালী 113.2 এর ইঞ্জিন (Cheapest Motorcycles) দেওয়া হয়েছে। যা কিনা যে কোনও রাস্তার জন্যে ফিট। হিরোর বাইকে ব্যবহৃত ইঞ্জিন 9 BHP শক্তি এবং 9.79 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও আধুনিক প্রযুক্তির সাসপেনশন সিস্টেম দেওয়া হয়েছে এই বাইকে। Hero Passion XTEC-তে রয়েছে আধুনিক ফিচার। যেমন বাইকের ডিসপ্লে'তেই ফুটে উঠবে এসএমএস অ্যালার্ট থেকে কল অ্যালার্ট। এছাড়া সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর দেওয়া হয়েছে। পাশাপাশি টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম দেওয়া হয়েছে। আছে USB চার্জিং।
- Cheapest Motorcycles: জোর টক্কর এই বাইকগুলির সঙ্গে
কম দামে আধুনিক ফিচার, মধ্যবিত্তের (Cheapest Motorcycles) হাতে তুলে দিতেই Passion XTEC বাজারে নিয়ে আসে Hero। বাজারে থাকা Bajaj Platina 110, Honda CD 110 Dream কিংবা TVS Radeon-কে সমানে টক্কর দিতে সক্ষম Passion XTEC। দাম এবং ফিচারে জোর টক্কর হবে এই সংস্থার বাইকগুলির সঙ্গে। ডায়মন্ড ফ্রেমের উপর রয়েছে নয়া Hero Passion XTEC। পাশাপাশি ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ডিআরএল সহ LED হেডল্যাম্প, অনেক চওড়া হ্যান্ডেলবার, আয়না, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে।
- Cheapest Motorcycles: এর আগের দাম?
পুরানো এই বাইকের এক্স-শোরুম (Cheapest Motorcycles) মূল্য হল ৭৩ হাজার ৪৫২ টাকা এবং এর টপ ভেরিয়েন্টের দাম হল 79,977 টাকা (এক্স-শোরুম, দিল্লি)৷ তবে সোমবার থেকেই একাধিক বাইকের দাম বৃদ্ধি হয়েছে। যার মধ্যে Hero এর একাধিক বাইক রয়েছে। ফলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কলকাতার কোনও ডিলার কিংবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। নতুন বছরে সংস্থার তরফে একাধিক অফার ঘোষণা করেছে। আর তা পেতেও যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications