Petrol and Diesel Price: ১৫ টাকা দাম কমল পেট্রোলের! কত হল জানেন বাংলায় দাম? রইল তালিকা
Petrol and Diesel Price: সামনেই লোকসভা নির্বাচন। ভোটের মুখে প্রতি লিটারে ২ টাকা করে দাম কমিয়েছে নরেন্দ্র মোদী সরকার। পেট্রোল এবং ডিজাইনে (Petrol and Diesel Price) ইতিমধ্যে কার্যকর হয়েছে নয়া দাম। এই সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে।
কিন্তু জানেন দেশের আরেক প্রান্ত লাক্ষাদ্বীপে এক ধাক্কায় ১৫ টাকা দাম কমেছে পেট্রোলের। ভোট ঘোষণার আগেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আর তাতে অনেকটাই সেখানে দাম কমেছে জ্বালানির (Petrol and Diesel Price) ।

Petrol and Diesel Price: বাংলায় কত দাম জানেন?
যদিও ভোটের মুখে মোদী সরকার জ্বালানির দাম দু'টাকা কমালেও এখনও অনেক শহরে চড়া দামে বিকোচ্ছে পেট্রোল এবং ডিজেল (Petrol and Diesel Price)। ১০০ টাকার উপরে রয়েছে দাম। আর সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। এমনকি অন্ধ্রপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, কেরলেও জ্বালানির দাম আকাশ ছোঁয়া।
বিজেপির দাবি, এর আগে ভ্যাট ছেড়েছিল মোদী সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর করেনি বাংলা সহ একাধিক বিজেপি বিরোধী শাসিত রাজ্য। আর সেই কারণেই সেই সমস্ত রাজ্যে পেট্রোল এবং ডিজেলের (Petrol and Diesel Price) দাম তুলনামূলক অনেকটাই বেশি বলে দাবি।
Petrol and Diesel Price: দেখে নিন কোনও রাজ্যে কী দাম জ্বালানির?
দাম কমার পর পেট্রোল কলকাতায় (Check City-Wise Petrol And Diesel Prices) প্রতি লিটারে বিকচ্ছে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা। যদিও দিল্লিতে পেট্রোলের দাম এখন ১০০ টাকার নীচে। সে রাজ্যে লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা। ডিজেল দিল্লিতে প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৮৭.৬২ টাকায়। দু'টাকা দাম কমার পর আজ মঙ্গলবার পেট্রোল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ১০০.৭৫ টাকায়। প্রতি লিটারে ডিজেল বিক্রি হচ্ছে ৯২. ৭৬ টাকায়। মুম্বইতে আবার পেট্রোলের দাম প্রতি লিটারে বিক্রি হচ্ছে ১০৪ টাকা ২১ পয়সায়। ডিজেল লিটারে বিক্রি হচ্ছে ৯২ টাকা ১২ পয়সায়।
Petrol and Diesel Price: অন্যান্য রাজ্যে কী হাল?
নয়ডায় প্রতি লিটার পেট্রোলের দাম 94.83 টাকা এবং ডিজেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে 87.96 টাকা।
গুরুগ্রামে প্রতি লিটারে পেট্রোলের দাম 95.19 টাকা এবং ডিজেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে 88.05 টাকায়।
লখনৌতে প্রতি লিটারে পেট্রোলের দাম 94.65 টাকা এবং ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে 87.76 টাকায়।
বেঙ্গালুরুতে প্রতি লিটারে পেট্রোলের দাম 99.84 টাকা এবং ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে 85.93 টাকায়।












Click it and Unblock the Notifications