LPG Gas Cylinder price: Budget এর আগেই ২০ টাকা... অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম
LPG Gas Cylinder price: বাজেট পেশের আগেই বড় স্বস্তি! কমল রান্নার গ্যাসের দাম। গত জানুয়ারি মাসে কিছুটা দাম কমেছিল। আরও একবার রান্নার গ্যাসের দাম কমালো রান্নার গ্যাসের। পর পর দুমাস গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি আম আদমির কাছে।
আইওসিএলের জারি করা রিপোর্ট অনুসারে আজ শনিবার ১ লা ফেব্রুয়ারি থেকেই নয়া দাম কার্যকর হবে। তবে এই মূল্যহ্রাস কর্মাসিয়াল গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কার্যকর। ঠিক কত টাকা কমল রান্নার গ্যাসের দাম?

LPG Gas Cylinder price: প্রায় ২০ টাকা দাম কমল
বছরের শুরুতেই একবার দাম কমেছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসে। আজ ১লা ফেব্রুয়ারি ফের দাম কমল। গত দুই মাসের দাম কমার অঙ্ক যদি যোগ করা যায় তাহলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০ টাকার বেশি কমেছে। অন্যদিকে, তাৎপর্যপূর্ণ ভাবে এবারও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। গত বছর মার্চ মাস থেকে একই রয়েছে দাম। এবার বাজেটের আগে মনে করা হয়েছিল ১৪ কেজি গ্যাস সিলিন্ডার দাম কমতে পারে কিন্তু তা হল না।
LPG Gas Cylinder price: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার হল সস্তা
LPG Gas Cylinder price: পর পর দুবার কর্মাসিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমল। রাজধানী দিল্লিতে গ্যাসের দাম কমেছে ৭টাকা। আর তা কমে হল ১,৭৯৭ টাকা। কলকাতায় সবথেকে কম মাত্র ৪ টাকা দাম কমেছে। আর তা কমে হয়েছে ১৯০৭ টাকা। অন্যদিকে মুম্বই এবং চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৬ টাকা 5 পয়সা। এরপরেই এই দুই মেট্রো সিটিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ১৭৪৯.৫০ টাকা এবং ১৯৫৯.৫০ টাকা হয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে গত দুই মাসে রাজধানী দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম মোট ২১.৫ টাকা কমেছে। যেখানে কলকাতায় মোট ২০ টাকা এবং চেন্নাইতে মোট ২১ টাকা কমল।
LPG Gas Cylinder price: একই রয়েছে ১৪ কেজি গ্যাসের দাম
তাৎপর্যপূর্ণ ভাবে ১১ মাস ১৪ কেজি রান্না গ্যাসের দামে কোনও বদল হল না। ২০২৪ সালের মার্চ মাসে কিছুটা দাম কমেছিল। এরপর থেকে দামে আর কোনও বদল হয়নি। দিল্লিতে সাধারণ মানুষের ব্যহৃত ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম রয়ে গিয়েছে ৮০৩ টাকা। অন্যদিকে, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।












Click it and Unblock the Notifications