Bajaj Freedom CNG বাইকের আসল 'সত্য ফাঁস'! মাইলেজ নিয়ে এত বড়...
Bajaj Freedom CNG: বিশ্বের প্রথম সিএনজি বাইক Freedom 125 সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাইক নিয়ে রয়েছে একাধিক গুঞ্জন। বিশেষ করে বাইকের মাইলেজ অন্যতম চর্চার বিষয়। Bajaj অটোর দাবি, CNG+পেট্রোলে এই বাইক 330km পর্যন্ত রেঞ্জ অফার করে।
সত্যিই কী তাই? বেশ কিছু সংবাদমাধ্যম বলছে মাইলেজ নিয়ে রয়েছে আসল তথ্য। এক কিলো CNG অপশনে 100km পর্যন্ত মাইলেক দেওয়া বাইক (Bajaj Freedom CNG) কত পর্যন্ত যাবে জেনে নিন-

- Bajaj Freedom CNG: মাইলেজ ঠিক কত পাওয়া যাবে?
Bajaj Freedom 125 CNG-তে 2 কিলোগ্রামের CNG ট্যাঙ্ক এবং 2 লিটারে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এক কিলো CNG-তে এই বাইক 100 কিলোমিটার মাইলেজ দেবে। যেখানে এক লিটার পেট্রোল 65 কিলোমিটার মাইলেজ দেবে। কিন্তু আসল তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে! এক সংবাদমাধ্যমের দাবি, রুশলেন বাজাজের নতুন ফ্রিডম 125 বাইকের মাইলেজ পরীক্ষা করেছে, যেখানে এই বাইক এক কেজি সিএনজিতে ৮৫ কিলোমিটার পর্যন্ত ছুটেছে। যেখানে কোম্পানির দাবি 100km/kg।
তবে রুশলেন যে মাইলেজ পেয়েছেন সেটি ঠিক, তা মেনে নেওয়ার কিছু নয়। রাস্তা এবং চালানোর উপর নির্ভর করে মাইলেজ। আপনি যত ভাল বাইক চালাবেন, তত ভাল মাইলেজ পাবেন। চলুন দেখে নেই বাইকটির (Bajaj Freedom CNG) দাম এবং এর অন্যান্য ফিচারগুলো..
- Bajaj Freedom CNG: রয়েছে বিশেষ সুইচ
Bajaj Freedom 125 CNG-তে 125cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 9.5 PS পাওয়ার এবং 9.7 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। পেট্রোল এবং CNG অপশনে ছুটতে পারে এই বাইক। এতে 5 স্পিড গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে। বাইকের হ্যান্ডেলবারে একটি সুইচ আছে, যেখানে ক্লিক করলে পেট্রোল এবং CNG-তে সুইচ করা সম্ভব।
- Bajaj Freedom CNG: দাম এবং ফিচার
বাইক ব্লু-টুথ কানেকটিভির সঙ্গে যুক্ত আছে। রয়েছে একাধিক ফিচার। যেমন ডিজিটাল স্পিডোমিটার, সবথেকে লম্বা সিট, USB পোর্ট থেকে শুরু করে গিয়ার শিফট ইন্ডিকেটর দেওয়া হয়েছে এই বাইকে। দাম একেবারেই মধ্যবিত্তের (Bajaj Freedom CNG) মধ্যেই। যদিও অনেকগুলি ভেরিয়েন্ট আছে। যেমন - Freedom 125 Disc LED এর দাম পড়বে 1.10 লাখ টাকা। Freedom 125 Drum LED এর এক্স শোরুম দাম হবে 1.05 লাখ টাকা এবং Freedom 125 Drum এর এক্স শোরুম দাম পড়বে 95,000 টাকা।












Click it and Unblock the Notifications