Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ন্যূনতম মাসিক ব্যালান্সের নিয়ম লঙ্ঘনে এসবিআই কত টাকা জরিমানা করতে পারে, জেনে নিন সহজ হিসেব

ন্যূনতম অর্থ ব্যাঙ্কে জমা না রাখলে জরিমানার নিয়ম চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত তিন ধরনের ন্যূনতম জমা অঙ্কে এই জরিমানা লাগু করা হবে।

আরবিআই-এর অনুমতিতে ন্যূনতম মাসিক ব্যালান্স রাখার নিয়ম চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ন্যূনতম মাসিক ব্যালান্স বাধ্যতামূলক বলেই জানিয়ে দিয়েছে এই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। এই নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এর সঙ্গে যোগ হবে ১৮ শতাংশ জিএসটি। যারা মিনিমাম মান্থলি ব্যালান্স বা এমএমবি লঙ্ঘন করবে তাঁদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে এই জরিমানা ধার্য হবে।[আরও পড়ুন:বিশ্বের এই নামিদামি সংস্থাগুলির প্রতি সেকেন্ডে আয় কত জানেন]

মিনিমাম মান্থলি ব্যালান্স বা এমএমবি বজায় রাখার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে চার ধরনের এলাকায় বিভক্ত করেছে এসবিআই, যেমন- মেট্রো শহর, ছোট শহর, আধা শহর এবং গ্রামাঞ্চল।[আরও পড়ুন:দেশের এই শহরের তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে এইভাবে জোর করে ইস্তফা দেওয়ানো হচ্ছে কর্মীদের]

ন্যূনতম মাসিক ব্যালান্সের নিয়ম লঙ্ঘনে এসবিআই কত টাকা জরিমানা করতে পারে, জেনে নিন সহজ হিসেব

মেট্রো শহরের কোনও এসবিআই গ্রাহককে অন্তত ৫০০০ টাকার মিনিমাম মান্থলি ব্যালান্স বজার রাখতেই হবে। মিনিমাম মান্থলি ব্যালান্স ০ থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে গিয়ে থাকলে অথবা মিনিমাম মান্থলি ব্যালান্সে ৭৫ শতাংশ অর্থের ঘাটতি থাকলে, সেই গ্রাহককে ১০০ টাকার জরিমান অর্থ সহ ১৮ শতাংশ জিএসটি ব্যাঙ্ককে দিতে হবে। আবার যদি দেখা যায় মিনিমাম মান্থলি ব্যালান্স ২৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে রয়েছে, এর মানে ৫০০০ টাকার মিনিমাম মান্থলি ব্যালান্সের সীমারেখা থেকে এই ঘাটতি ৭৫ শতাংশের নিচে এবং ৫০ শতাংশের বেশি। এক্ষেত্রে জরিমানার অঙ্ক হবে ৭৫ টাকা সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।

আবার মিনিমাম মান্থলি ব্যালান্স যদি ২৫০০ টাকার বেশি থাকে তাহলে মেট্রো শহরের এসবিআই গ্রাহককে ৫০ টাকা জরিমানা এবং ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।

মেট্রো শহর থেকে শুরু করে শহরাঞ্চল, শহরতলি এবং গ্রামাঞ্চলে মিনিমাম মান্থলি ব্যালান্স বজায় রাখতে না পারলে জরিমানার অঙ্কটা কেমন হবে তা দেখে নিন এক নজরে।

ন্যূনতম মাসিক ব্যালান্সের নিয়ম লঙ্ঘনে এসবিআই কত টাকা জরিমানা করতে পারে, জেনে নিন সহজ হিসেব

এটিএম উইথড্রলেও এসবিআই কিছু নিয়ম লাগু করেছে। যেমন মেট্রো শহরে এসবিআই গ্রাহকরা মোট ৮টি ফ্রি ট্র্যান্সাকশনের সুযোগ পাবেন। এরমধ্যে ৫টি ট্র্যান্সাকশন এসবিআই এটিএম-এ। বাকি ৩টি ট্র্যান্সকাশন অন্য ব্যাঙ্কে। নন-মেট্রো শহরগুলিতে ফ্রি-তে এটিএম থেকে অর্থ সংগ্রহের সংখ্য়া রাখা হয়েছে ১০বার। ৫টি ট্র্যান্সাকশন এসবিআই এটিএম-এ। বাকি ৫টি ট্র্যান্সকাশন অন্য ব্যাঙ্কে। কোনও এসবিআই গ্রাহক যদি এই ফ্রি-সার্ভিসের সংখ্যার বাইরে অতিরিক্ত উইথড্রল করেন, তাহলে এটিএম-এ প্রতি ট্র্যান্সাকশনের উইথড্রলে তাঁকে সার্ভিস চার্জ দিতে হবে। এতে ২০ টাকার সার্ভিস চার্জ সহ করের অর্থ লাগু হবে।

এসবিআই-এ যেসব গ্রাহকের বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট আছে তাঁরা মাসে সর্বমোট ৪টি ট্র্যান্সকাশন বিনামূল্যে করতে পারবেন। এরমধ্যে ব্যাঙ্ক থেকে টাকা তোলা বা জমা থেকে শুরু করে এটিএম পরিষেবা রয়েছে। ৪টি ট্রান্সকাশনের অতিরিক্ত ট্র্যান্সাকশন করতে হলে গ্রাহককে এক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ এবং সঙ্গে কর দিতে হবে। এসবিআই-এর এই ধরনের গ্রাহকরা যদি অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে অর্থ সংগ্রহ করেন সেক্ষেত্রে তাঁদের ২০ টাকার সার্ভিস চার্জ এবং সঙ্গে কর দিতে হবে। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের গ্রাহকরা যদি ৪টি বিনামূল্যে ট্র্যান্সাকশন শেষ হয়ে যাওয়ার পরে এসবিআই-এর এটিএম থেকে অর্থ সংগ্রহ করেন, তাহলে তাঁদের ১০টাকা এবং সঙ্গে কর প্রদান করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+