New Royal Enfield Classic 350: অগাস্টের শুরুতে ধামাকা দেবে এনফিল্ড! ক্লাসিক-৩৫০ আসছে নতুন ভাবে

New Royal Enfield Classic 350: নতুন প্রজন্মের কাছে অন্যতম পছন্দের বাইক মানেই Royal Enfield! সংস্থার অন্যতম বাইকগুলির মধ্যে একটি Classic 350। খুব শীঘ্রই Royal Enfield Classic 350 একেবারে নতুন রুপে বাজারে আসবে।

যা খবর, আগামী মাস অগাস্টেই এই বাইক (Royal Enfield New Bike) লঞ্চ করবে। বেশ কিছু আপডেট করা হয়। এরপরেও নতুন করে ফের কিছু আপডেট হতে চলেছে Classic 350 বাইকটিতে।

Royal Enfield

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 2024 Royal Enfield Classic 350-তে কোস্মেটিক আপডেট করা হবে। তবে ইঞ্জিন আগের মতোই থাকবে। তবে নতুন মডেলে ফিচার এবং একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে।

  • 2024 Royal Enfield Classic 350 ডিজাইন

নতুন ক্লাসিক বাইকে (2024 Royal Enfield Classic 350) অল এলইডি লাইটিং সিস্টেম দেওয়া হতে পারে। যেমন LED হেডলাইট এবং LED টেইল লাইটস, পাইলট লাইটসও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে সিঙ্গল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে স্পোক হুইল থাকবে। এছাড়াও আরও অপশন থাকতে পারে। যা Royal Enfield লাভার্সদের কার্যত চমকে দেবে।

  • 2024 Royal Enfield Classic 350 ইঞ্জিন

নতুন 2024 Royal Enfield Classic 350 বাইকটি 350 সিসি, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। যা 20.2bhp পাওয়ার এবং 27Nm টর্ক জেনারেট করতে পারে। বাইকের সাসপেনশন সেটআপের মধ্যে থাকবে টেলিস্কোপিক ফর্ক, ফর্ক কভার এবং টুইন শক অ্যাবজরবার। ব্রেক করার জন্য সামনে এবং পিছনের ডিস্ক ব্রেক পাওয়া যাবে। ডুয়াল চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) পাওয়া যাবে। এছাড়াও সিঙ্গল চ্যানেল ABS ভেরিয়েন্ট থাকবে, যা একটি পিছনের ড্রাম ব্রেক সহ আসবে বলে মনে করা হচ্ছে। সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে।

  • 2024 Royal Enfield Classic 350 দাম

নতুন Royal Enfield Classic 350 আগামী মাস অর্থাৎ অগস্টের শুরুতেই লঞ্চ করতে পারে। আপগ্রেড করার পর, বর্তমান মডেলের তুলনায় পাঁচ হাজার টাকা বেশি দাম হতে পারে। বর্তমানে এর দাম ১.৯৩ লক্ষ থেকে ২.২৫ লক্ষ টাকার মধ্যে। এক্স-শোরুম অনুযায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+