Altroz Racer VS i-20 N-Line: ওয়ারল্যাস চার্জার থেকে অ্যাপল কার প্লে! ফিচারে ঠাসা এই গাড়ি
Altroz Racer VS i-20 N-Line: ড্রাইভিং পছন্দ করেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই সেগমেন্টে TATA মোটর্সের নতুন প্রিমিয়াম হ্যাজব্যাক গাড়ি Altroz Racer অফিসিয়ালি লঞ্চ করে গিয়েছে। এই গাড়িতে হাই-পার্ফর্মেন্স ইঞ্জিন সহ একাধিক আকর্ষণীয় ফিচার আছে। Altroz Racer এর এক্স শোরুম দাম 9.49 লাখ টাকা থেকে শুরু। তবে TATA Altroz Racer কে জোর টক্কর দিতে হবে Hyundai i-20 N-Line এর সঙ্গে।
গাড়ির বড় মার্কেট ধরে রেখেছে এই সংস্থা। তাহলে কোনটা কিনবেন? জানুন Altroz Racer এবং i-20 N-Line এর খুঁটিনাটি তথ্য-

- Altroz Racer VS i-20 N-Line: কোন গাড়িতে ফিচার বেশি
TATA Altroz Racer -এ 17.78 সেমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 26.03 সেমি ইনফোটেইনমেন্ট সিস্টেম, রিভার্স পার্কিং ক্যামেরা, অ্যাপল কার প্লে, অ্যানড্রোয়েড অটো, 6 স্পীড গিয়ারবক্স, এন্টি লক ব্রেকিং সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল, পুশ বটন স্টার্ট/স্টপ অপশন রয়েছে টাটার নতুন এই গাড়িতে। সুরক্ষার ক্ষেত্রে গাড়িতে ৬টি এয়ারবেগ দেওয়া হয়েছে।
অন্যদিকে Hyundai i-20 N-Line এও একাধিক অ্যাডভান্সড ফিচার রয়েছে। এতে 6 এয়ারব্যাগ, এন্টি লক ব্রেকিং সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, সানরুফ, 10.25 ইঞ্চির ইনফোটেইমেন্ট সিস্টেম তো আছেই। পাশাপাশি পুশ বটন স্টার্ট/স্টপ অপশন রয়েছে Hyundai i-20 N-Line গাড়িটিতে। পাশাপাশি ওয়ারল্যাস চার্জের সুবিধা পাবেন রাইডাররা। মোটামুটি একই ফিচার রয়েছে দুই গাড়িতে (Altroz Racer VS i-20 N-Line)।
- Altroz Racer VS i-20 N-Line: দাম এবং ভেরিয়েন্ট
Altoz Racer এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 9.49 লাখ টাকা থেকে। একাধিক ভেরিয়েন্ট (Altroz Racer VS i-20 N-Line) আছে। টপ মডেলের দাম পড়বে 10.99 লাখ টাকা। অন্যদিকে Hyundai i20 N Line এর এক্স শোরুম দাম 9.99 লাখ টাকা। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 12.51 লাখ টাকা।
- Altroz Racer VS i-20 N-Line: কোন গাড়ির ইঞ্জিন শক্তিশালী
Tata Altoz Racer এ 1.2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 120 PS এর পাওয়ার এবং 170 Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম। 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। অন্যদিকে Hyundai i20 N Line গাড়িটিতে 1.0L Turbo GDi পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 120PS পাওয়ার এবং 172 Nm টর্ক জেনারেট করতে পারে। এতে 7 স্পিড DCT ট্রান্সমিশনের সুবিধা আছে।












Click it and Unblock the Notifications