দাম কম হলেও Harley-Davidson X440 এই 5টি বিষয়ে Royal Enfield Classic 350 থেকে এগিয়ে
Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440: বাজারে রেট্রো লুকের বাইকের চাহিদা বাড়ছে। আর এই সেগমেন্টের দারুন দুটি বাইক হল Royal Enfield Classic 350 এবং Harley-Davidson X440। Harley এর এই বাইকটির এক্স-শোরুম প্রাইস 2.85 লাখ টাকা এবং Royal Enfield এর 350 এর বেস মডেলের এক্স-শোরুম প্রাইস 2.30 লাখ টাকা।
Harley-Davidson X440 থেকে Royal Enfield Classic 350 এর দাম অনেকটাই কম। কিন্তু মাইলেজ এবং অন্যান্য ফিচার Harley-Davidson X440 অনেকটাই এগিয়ে। এক নজরে দুই বাইকের (Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440) 'পাঁচ কা দম' জেনে নিন।

- Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440: হাই-পাওয়ার ইঞ্জিন
Royal Enfield এর Classic 350 বাইকটিতে 349 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। অন্যদিকে Harley-Davidson X440 বাইকটিতে 440 cc এর পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিন দীর্ঘ রাস্তায় ঝড় তুলতে সাহায্য করবে রাইডারকে। এমনকি খারাপ রাস্তাতেও এই বাইকে (Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440) সফর অনেক বেশি আরামদায়ক।
- Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440: মাইলেজ এবং ট্রান্সমিশন
Harley-Davidson X440-তে 35 kmpl এর হাইমাইলেজ পাওয়া যায়। অন্যদিকে Royal Enfield এর Classic 350 বাইকটিতে 32 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। এছাড়াও 5 -স্পিড ম্যানিয়ান ট্রান্সমিশন পাওয়া যায়। তবে X440 -তে 6 স্পিড ম্যানুয়ান ট্রান্সমিশন পাওয়া যায়।
ফুয়েল ক্যাপাসিটি
Royal Enfield এর বাইকে ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। তবে Harley-Davidson X440 -তে 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। Harley-Davidson X440 বাইকটির ওজন 190.5 কেজি এবং Royal Enfield এর Classic 350 বাইকটির ওজন 195 কেজি। যা এনফিল্ডের থেকে পাঁচ কেজি বেশি। আর তাতে অনেক সহজে বাইকগুলি নিউন্ত্রণ করা সম্ভব।
- Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440: আরও তথ্য
- দুটি (Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440) বাইকের সিট হাইট 805 mm।
- দুটি (Royal Enfield Classic 350 Vs Harley-Davidson X440) বাইকেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
- Royal Enfield Classic 350 এর টপ মডলের এক্স -শোরুম দাম 2.63 লাখ টাকা। অন্যদিকে হার্লের টপ মডেলের এক্স-শোরুম দাম পড়বে 3.31 লাখ টাকা।
- Royal Enfield এ 6 ভেরিয়েন্ট এবং 15 টি রঙের অপশন দেওয়া হয়েছে। অন্যদিকে Harley-Davidson এর তিনটি ভেরিয়েন্ট এবং চারটি রঙের অপশন আছে।
- Harley-Davidson X440 27 bhp শক্তি উৎপাদন করে। অন্যদিকে Classic 350 রাস্তায় 20.2 bhp শক্তি উৎপন্ন করে।












Click it and Unblock the Notifications