Hero এর এই বাইকের কাছে বাচ্চা Royal Enfield! ধামাকা দিতে আসছে 2024 Next-gen Xpulse
2024 Next-gen Hero Xpulse: Hero লাভার্সের জন্য বড় খবর। বাজারে Hero Xpulse-এর আপডেট ভার্সন। বর্তমানে 200cc-এর ইঞ্জিনে রয়েছে এই বাইক। যা খবর, Royal Enfield-কে টক্কর দিয়ে Next-gen Hero Xpulse বাজারে আসতে পারে।
নয়া মডেলে (2024 Next-gen Hero Xpulse) একগুচ্ছ নতুন ফিচার দেখা যাবে বলে আশা। আর এই খবরে ক্রমশ চড়ছে বাইক রাইডারদের মধ্যে চড়ছে উন্মাদনা।

- 2024 Next-gen Hero Xpulse: থাকবে বড় ইঞ্জিন
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, 2024 Next-gen Hero Xpulse এ একেবারে নতুন 210cc এর 4V ইঞ্জিন দেওয়া হতে পারে। নয়া ইঞ্জিন অন রোডের সঙ্গে Off-roading-এও খেলা দেখাবে। এই ইঞ্জিন Karizma বাইকেও দেওয়া হয়েছে। বর্তমানে যে Hero Xpulse বাইকটি বাজারে রয়েছে তাতে 199.6 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। টপ স্পিড 135kmph। এই বাইক 32.9 kmpl পর্যন্ত মাইলেজ জেনারেট করতে পারে।
- 2024 Next-gen Hero Xpulse: যে সমস্ত ফিচার থাকতে পারে
প্রকাশিত খবর অনুযায়ী নয়া 2024 Next-gen Hero Xpulse এ একগুচ্ছ নতুন ফিচার থাকতে পারে। যেমন ব্লু-টুথ কানেকটিভিটি, ডিজিটাল স্পিডো মিটার, ২১ ইঞ্চির ফ্রন্ট টায়ার, ১৮ ইঞ্চির পিছনের টায়ার, স্পোক হুইল দিতে পারে সংস্থা। পাশাপাশি সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। রাইডারের সুরক্ষার প্রশ্নে রয়েছে ডবল ডিস্ক ব্রেক, পাশাপাশি এন্টি লক ব্রেকিং (ABS) সিস্টেম দেওয়া হয়েছে। সংস্থার দাবি, Royal Enfield-কে টক্কর দেবে নয়া 2024 Next-gen Hero Xpulse। দাম এবং ফিচার দুটি ক্ষেত্রেই।
- Hero Xpulse 200 4V কি ফিচার আছে জানুন-
বাজারে থাকা Xpulse 200 4V দারুণ একটি বাইক। অনেকেই হিরোর এই বাইক দীর্ঘ রাইডের জন্য ব্যবহার করে। Hero Xpulse 200 4V- বাইকটিতে 825 mm এর সিট হাইট। যে কোনও রাস্তায় বাইকটি দারুণ ভাবে চালানো সম্ভব। সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। রয়েছে এন্টি ব্রেকিং সিস্টেম। Hero Xpulse 200 4V-এর বেস মডেলের দাম পড়বে (On Road) - 1.72 লাখ টাকা।
অন রোড টপ মডেলের দাম পড়বে 1.80 লাখ টাকা। Hero Xpulse 200 4V-তে এলইডি হেডলাইট এবং টেল লাইটের সুবিধা দেওয়া হপ্যেছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হিরোর যে কোনও শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications