Vodafone recharge: মাত্র ১৭ টায় Unlimited Data! VI-এর সবথেকে সস্তা প্ল্যান একনজরে
Vodafone recharge: দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া। গ্রাহকদের কাছে টানতে আরও দারুন একটি ডেটা প্ল্যানের ( Vodafone recharge plan) ঘোষণা করল সংস্থা। যা অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে অনেক বেশি সস্থা বলে দাবি ভোডাফোনের।
ইতিমধ্যে একাধিক ডেটা প্ল্যান নিয়ে এসেছে এই টেলিকম সংস্থা (vodafone recharge plans unlimited calls) । কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে এবার আরও সস্তা প্ল্যান ঘোষণা। বিশেষ করে যারা সস্তার প্ল্যান খুঁজছেন তাদের জন্যে এটা কাজের হতে চলেছে।

ভাবছেন তো ভোডাফোনের (VI) প্ল্যানটা কত টাকার?
- সম্প্রতি VI মাত্র টাকার ১৭ টাকার একটি প্ল্যান নিয়ে এসেছে। মূলত এটি হল নাইট ফ্রি প্ল্যান। এই রিচার্জের মাধ্যমে গ্রাহকরা রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাবেন। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র একদিনের জন্যেই মিলবে। এমনকি এতে আউটগোয়িং কিংবা এসএমএসের লাভ মিলবে না।
- তবে VI-এর একটি ৫৭ টাকার নাইট ফ্রি আনলিমিটেড ডেটা প্ল্যানের সুবিধা রয়েছে। এর বৈধতা সাত দিনের। অর্থাৎ ১৬৮ ঘন্টার। তবে এতেও আউটগোয়িং কিংবা এসএমএসের লাভ পাবেন না গ্রাহকরা।
- অন্যদিকে ১৫১ টাকার একটি দারুন ডেটা প্ল্যান রয়েছে Vodafone-এর। এর মাধ্যমে ৮ জিবি ডেটা'র সুবিধা পাবেন গ্রাহকরা। তবে এটি ৩০ দিনের সুবিধা পাবেন। তবে এই প্ল্যানের সঙ্গে দারুন একটি সুবিধা গ্রাহকদের দিচ্ছে VI। তিন মাসের জন্যে গ্রাহকরা Disney+Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।

রয়েছে VI-এর আরও প্ল্যান-
- এছাড়াও ভোডাফোনের (VI) একাধিক প্ল্যান রয়েছে। যেগুলি সাতদিনের ভ্যালিডিটির সুবিধা দেওয়া হয়। যেমন ৩৯ টাকার রিচার্জে গ্রাহকরা পাবেন তিন জিবি ডেটা, ৭৫ টাকার প্ল্যানে মিলবে ৬ জিবি ডেটা। অন্যদিকে ৫৫ টাকায় এক মাসের মিউজিক প্যাকের সঙ্গে 3.3 ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা।
রিলায়েন্স জিও এবং এয়ারটেল গোটা দেশেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় 5G পরিষেবা শুরু করতে চলেছে। যদিও ইতিমধ্যে কলকাতা সহ বেশ কয়েকটি মেট্রো শহরে এই 5G পরিষেবা শুরু হয়ে গিয়েছে।
ভোডোফোনের তরফেও 5G পরিষেবা দেশের একাধিক শহরে শুরু হতে চলছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications