Kawasaki Vulcan S Updates: Meteor 650, BSA Gold star 650 এর কাছে শিশু! বড় আপডেট এই বাইকে

Kawasaki Vulcan S Updates: টু-হুইলারের জগতে Kawasakiএকটা ব্র্যান্ড! সংস্থার অন্যতম সেরা বাইক Vulcan S। একেবারে নতুন ভাবে আপডেট করে সংস্থা এই বাইককে মার্কেটে নামিয়েছে। নতুন প্রজন্মেরকথা ভেবে দেওয়া হয়েছে এতে একাধিক নতুন রঙ।

যা আরও আকর্ষণীয় করে তুলেছে Kawasaki Vulcan S বাইকটিকে। তবে দামের কোনও হেরফের করা হয়নি। এমনকি Kawasaki Vulcan S এর MY24 মডেলেও কোন বদল নেই।

bike

  • Kawasaki Vulcan S Updates: জানেন কত পাওয়ার?

Kawasaki Vulcan S এ কোনও ম্যাকানিকাল চেঞ্জ করা হয়নি। এই বাইকে 649 cc এর প্যারালাল টুইন, লিকিউড-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনে 7,500 rpm এ 60 bhp পর্যন্ত পাওয়ার পাওয়া যায়। এবং 6,600 rpm এ 62.4 Nm পরজন্ট টর্ক জেনারেট করতে পারে। এই বাইকের ইঞ্জিনটি একটি 6-স্পীড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। বাইকে লাগানো লো এবং চওড়া হ্যান্ডেল বার দীর্ঘ দূরত্বের যাত্রায় আরামদায়ক রাইডিং দেবে।

  • Kawasaki Vulcan S Updates: ফিচার

Kawasaki Vulcan S এ ১৪ লিটারের ফুয়েল ট্যাংক দেওয়া হয়েছে। বাইকের ফ্রন্টে 18- ইঞ্চির হুইল দেওয়া হয়েছে। বাইকের চাকায় দেওয়া হয়েছে সিঙ্গল ডিস্ক ব্রেক। এছাড়াও ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। পাশাপাশি Kawasaki Vulcan S Update করার পর এতে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। এছাড়াও ব্লু-টুথ কানেকটিভিটির সুবিধাও আছে এতে।

  • Kawasaki Vulcan S Updates: নিউ ভেরিয়েন্টের দাম?

Kawasaki Vulcan S এ একাধিক নতুন রঙের অপশন দেওয়া হয়েছে। এক্স শোরুম দাম পড়বে 7.10 লাখ টাকা। এই বাইক যে কোনও মর্ডান রেট্রো মোটরসাইকেলে কড়া টক্কর দিতে পারবে। যেমন Royal Enfield er Meteor 650, BSA Gold star 650 সহ একাধিক বাইক এর কাছে শিশু! এই Royal Enfield বাইকের অন-রোড দাম ৪,১৭,৯৮০ টাকা। যেখানে দিল্লিতে BSA Gold Star 650-এর এক্স-শোরুম মূল্য ২,৯৯,৯৯০ টাকা। যদিও কলকাতায় এর দাম আলাদা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+