Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business Idea: গাধা, খচ্চর কিংবা উট পালনে টাকা দেবে সরকার! ১০ কোটি লোন, ৫০ লাখ ভর্তুকি

Business Idea: পশুপালন সংক্রান্ত কোনও ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। অসাধারণ একটা ব্যবসার আইডিয়া। যে কোনও পশুপালন করে মোটা অঙ্কের এই ব্যবসায় করা যায়। এমনকি এই ব্যবসা করার জন্য কেন্দ্রীয় সরকার সাহায্যও করে থাকে।

জাতীয় প্রাণিসম্পদ মিশন (National Livestock Mission Scheme) এর মাধ্যমে এই সাহায্য পাওয়া যায়। গ্রামে থাকা যে কোনও মানুষ কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আর সেই টাকাতেই করা যাবে পশুপালন সংক্রান্ত ব্যবসা (Business Idea) ।

camel, donkey and horse breeding business

Business Idea: 50% পর্যন্ত পাওয়া যাবে ভতুকি

কেন্দ্রীয় সরকার ঘোড়া, গাধা, খচ্চর তো বটেই, এমনকি উট পালন সংক্রান্ত ব্যবসা করতে চাইলেও সাহায্য করবে। যে কোনও ব্যক্তি কিংবা সংস্থাকে 50% পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। শুধু তাই নয়, জাতীয় প্রাণিসম্পদ মিশনের (National Livestock Mission Scheme) অন্তগত যে কোনও সুবিধা ওই ব্যক্তি কিংবা সংগঠন পাবে।

বিশেষ করে ঘড়া, গাধা কিংবা উটের Semene কেন্দ্র কিংবা ব্রিডিং ফার্ম (Breeding Farm) খোলার ক্ষেত্রে ১০ কোটি টাকা পর্যন্ত সরকার লোন দিতে সাহায্য করবে।

National Livestock Mission এর মাধ্যমে ঘোড়া, গাধা, খচ্চর কিংবা উটের কোনও ব্যবসা করতে চাইলে ব্যক্তি, সংস্থা (FPOs) কিংবা বিভিন্ন Self-help group -কে 50% অর্থাৎ 50 লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও, ঘোড়া, গাধা এবং উটের জাত সংরক্ষণের জন্য রাজ্য সরকারকেও সহায়তা (Business Idea) দেওয়া হবে।

Business Idea: প্রাণিসম্পদ বীমা প্রিমিয়ামে ছাড়

এছাড়াও প্রাণি সম্পদ বীমা প্রিমিয়াম অনেক সহজ করা হয়েছে। কৃষকদের (Farmers) বিমার প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। পাঁচ নয়, ১০ টি পশুর বিমা করা হয় এখন থেকে। এছাড়াও আরও সুবিধার কথা বলা হয়েছে। ফলে নিঃসন্দেহে এই ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার করা যাবে।

Business Idea: National Livestock Mission Scheme কী?

2014-15 সালে National Livestock Mission Scheme চালু করে সরকার। মূলত নিরাপদ এবং সুরক্ষিত পদ্ধতিতে গবাদি পশু পালনে উৎসাহ দিতেই এই ব্যবস্থা। পাশাপাশি কৃষকদের, বিশেষ করে ক্ষুদ্র মালিকদের জীবনযাত্রার মান উন্নত করতেই National Livestock Mission Scheme নিয়ে আসা হয়।

ভর্তুকির পাশাপাশি বিভিন্ন ট্রেনিং এবং সুবিধা এই স্কিমের মাধ্যমে পাওয়া সম্ভব। এই বিষয়ে আরও জানতে এই সংক্রান্ত ওয়েবসাইট ভালো করে পড়ে নিন। এরপরেই এই স্কিমের আওতায় ব্যবসা শুরু করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+