Kia Sonet on EMI: মাসে মাত্র ২০ হাজার টাকা, কিনুন 'সবথেকে সস্তার' এই SUV! এমন অফার পাবেন না আর

Kia Sonet on EMI: ভারতের অটো সেক্টরে নিজেদের জায়গা শক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা Kia মোটরস। সংস্থার সবথেকে সস্তার SUV Kia Sonet ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে Kia Sonet এ একগুচ্ছ নতুন ফিচার দেওয়া হয়েছে। যা আরও নজর কেড়েছে। বছর শেষে দেশের সাশ্রয়ী এই SUV কেনার পরিকল্পনা থাকলে এই প্রতিবেদন আপনার জন্য।

একেবারে আকর্ষণীয় ইএমআই অপশনে এই গাড়ি কেনার সুযোগ আছে। Kia Sonet এর বেস মডেলের এক্স শোরুম দাম পড়বে মাত্র ৮ লাখ টাক। এবং টপ মডেলের দাম পড়বে ১৫ লাখ ৭৫ হাজার টাকা। তবে বেস মডেলের অন রোড দাম পড়বে 8.98 লাখ টাকা। এবং টপ মডেলের অন রোড দাম পড়বে 18.61 লাখ টাকা । এক্ষেত্রে কত টাকা ডাউন পেমেট করতে হবে। এমনকি ইএমআই (Kia Sonet on EMI) কত পড়বে জানুন-

kia

  • Kia Sonet on EMI: কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে?

SUV Kia Sonet এর বেস মডেল কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে মাত্র এক লাখ টাকা ডাউনপেমেন্ট (Kia Sonet on EMI) করতে হবে। বাকি ৭ লাখ ৯৮ হাজার টাকা লোন হিসাবে নিতে পারেন। এই লোন চার বছরের জন্য 9.8 শতাংশ হারে পাওয়া যাবে। যে কোনও ব্যাঙ্ক কিংবা ফাইনান্স সংস্থা থেকে এই লোনের জন্য আবেদন জানানো যাবে।

  • Kia Sonet on EMI: কত টাকা ইএমআই হবে?

ইএমআই প্রায় এক্ষেত্রে ২০ হাজার টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, বেতন যদি ৭০ হাজারের বেশি হয়, তাহলে এই গাড়িটি কেনার কথা ভাবা যেতে পারে। অনেক ক্ষেত্রেই ঋণ এবং সুদের হারও নির্ভর করে ব্যাংক এবং সংস্থার উপরে। এমনকি কলকাতা কিংবা অন্য রাজ্যের হিসাবেও ইএমআই অপশন (Kia Sonet on EMI) বদলে যেতে পারে।

  • Kia Sonet on EMI: এক নজরে ফিচার

একেবারেই নতুন জেনারেশনের গাড়ি Kia Sonet। একাধিক নতুন অ্যাডভান্সড ফিচার যোগ করা হয়েছে। এই গাড়িতে 10.25- ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 10.25- ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল এবং ওয়্যরলেস ফোন চার্জারের সুবিধা দেওয়া হয়েছে (Kia Sonet on EMI)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+