Big Discount: ২ লাখ টাকা পর্যন্ত বড় ছাড়! জলের দরে Kia Seltos কেনার এটাই শেষ সুযোগ কিন্তু
Kia Seltos Big Discount: ভারতের বাজারে নিজেদের জায়গা শক্ত করেছে Kia মোটরস। ২০১৯ সালে প্রথম Kia Seltos SUV লঞ্চ করে ভারতের অটো সেক্টরে। প্রথমদিন থেকেই এই গাড়ি ঝড় তুলেছে ক্রেতাদের মধ্যে। বিপুল চাহিদার কথা মাথায় রেখে Kia Seltos নতুন করে আপডেট করেছে। বাজারে এসেছে নতুন ভেরিয়েন্ট। একাধিক নতুন এবং আপডেটেড ফিচার আছে এতে।
তবে অনেকেই বলেন Hyundai Creta এর থেকে Kia Seltos অনেকটাই পিছিয়ে রয়েছে। এই অবস্থায় Kia Seltos এর বিক্রি বাড়াতে একাধিক অফার ঘোষণা করা হয়েছে। এমনকি ২ লাখ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণাও (Kia Seltos Big Discount) করা হয়েছে। এক নজরে দেখে নিন গাড়ির খুঁটিনাটি তথ্য।

ছবি সৌজন্য- pexels
Kia Seltos Big Discount: ২ লাখ টাকার ছাড়
Kia Seltos এর উপর ২ লাখ টাকা পর্যন্ত ছাড় (Kia Seltos Big Discount) দিচ্ছে সংস্থা। বিক্রি বাড়াতেই এহেন আকর্ষণীয় অফার। ফলে অনেক সস্তায় Seltos কেনার সুযোগ ক্রেতাদের সামনে।
Kia HTX Diesel: 1. 93 লাখ টাকার ডিসকাউন্ট
HTX Plus Diesel iMT: 1.99 লাখ টাকার ডিসকাউন্ট
HTK Diesel iMT: 1.87 লাখ টাকার ডিসকাউন্ট
HTX 1.5L टर्बो पेट्रोल: 1. 98 লাখ টাকার ডিসকাউন্ট
Kia Seltos Big Discount: ইঞ্জিন এবং পাওয়ার
Kia Seltos -এ 1.5L এর পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 114.41 bhp পাওয়ার এবং 250 nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 7 স্পিড DCT এবং ম্যানুয়াল গিয়ারবক্সা অপশন দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এই গাড়িতে 1.5 লিটার ডিজেল ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে। Kia মোটরসের দাবি, 19.1 kmpl পর্যন্ত মাইলেজ মিলবে।
Kia Seltos Big Discount: দাম
Kia Seltos এর একাধিক ভেরিয়েন্ট রয়েছে। তপবে বেস মডেলের দাম শুরু হচ্ছে 10.90 লাখ টাকা থেকে। সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম পড়বে 20.45 লাখ টাকা। বিক্রি বাড়াতে এই দামের উপর বড়সড় ডিসকাউন্ট দিচ্ছে। এই বিষয়ে আরও জানতে কিয়া মোটরসের যে কোনও শোরুমে কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করে আবেদন জানাতে পারবেন।
Kia Seltos Big Discount: বড় স্পেস এবং একাধিক ফিচার
একেবারে নতুন প্রজন্মের কথা ভেবে Kia Seltos এর ডিজাইন করা হয়েছে। রয়েছে একগুচ্ছ অ্যাডভান্সড ফিচার। যেমন ডুয়েল TFT স্ক্রিন, ওয়ারলেস চার্জিং, ভেন্টিলেটেড সিট, সানরুফ সহ আছে আরও নতুন ফিচার। গাড়ির স্পেস নিয়ে কোনও প্রশ্নই নেই। এতে 433 লিটারের বুট স্পেস দেওয়া হয়েছে। ৫জন লোক আরাম করে বসতে পারবে। যাত্রীদের সুরক্ষায় রয়েছে একাধিক ব্যবস্থা। আছে 18- ইঞ্চির অ্যালয় হুইল।












Click it and Unblock the Notifications