Zero Down Payment Offer: করতে হবে না কোনও ডাউন পেমেন্ট! রঙ পছন্দ করুন আর গাড়ি বাড়ি নিয়ে যান

Zero Down Payment Offer: শেষ হতে চলেছে ২০২৪! বছরের একেবারে শেষ লগ্নে। সামনেই নতুন একটা বছর। বছর শেষে নতুন গাড়ি কেনার প্ল্যান? একাধিক সংস্থা একগুচ্ছ নতুন অফার ঘোষণা করেছে। রয়েছে বিপুল ছাড়ের অপশনও। তেমনই JSW MG মোটর ইন্ডিয়া গ্রাহকদের জন্য দারুণ ছাড়ের ঘোষণা করেছে। মূলত স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছে অন্যতম বৃহৎ এই গাড়ি সংস্থা।

সেই মতো সংস্থার জনপ্রিয় দুটি SUV মডেলের উপর Zero Down Payment Offer ঘোষণা করেছে। এই অফারের মাধ্যমে গ্রাহকরা 100% অন-রোড প্রাইস ফান্ডিংকে EMI-এ রূপান্তর করা যাবে। এতে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে গাড়ি কেনার ক্ষেত্রে। তবে এই অফার মিলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

MG Hector

সেই মতো MG Hector এবং MG Astor কেনার ক্ষেত্রে কোনও ডাউন পেমেন্ট করতে হবে না। এখানেই শেষ নয়, এই অফারে আগামী ৭ বছর পর্যন্ত লোন এবং অন্যান্য ক্ষেত্রে ফান্ডিং, এক্সটেন্ড ওয়ারেন্টি এবই ইয়ারেলি মেনটেন কানেক্ট (AMC) এর মতো অতিরিক্তি সুবিধা পাবেন গ্রাহকরা। Zero Down Payment Offer এর বিষয়ে জানতে যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিংবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন।

  • Zero Down Payment Offer: MG Hector

MG Hector একেবারে ফুল সাইজ SUV! এতে দুই ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে। যেখানে 1.5- লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 143ps পাওয়ার এবং 250nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 8- স্পিড CVT গিয়ার বক্স অপশন দেওয়া আছে। অন্যদিকে 2- লিটার ডিজাল ইঞ্জিন অপশনও আছে। যা কিনা 170ps পাওয়ার এবং 350nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এর সঙ্গে 6- স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত!

যাত্রীদের সুরক্ষায় MG Hector-এ 6 এয়ারব্যাগ, এন্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে EBD, ADAS, ABS, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC) এবং টায়ার প্রসার মনিটারিং (TPMS) ফিচার দেওয়া হয়েছে।

  • Zero Down Payment Offer: MG Astor

এটি একটি কমপ্যাক্ট SUV! ডিজাইন ইতিমধ্যে নজর কেড়েছে নতুন প্রজন্মের। এতে 1.5- লিটার এটকিসন সাইকিল পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 102PS পাওয়ার জেনারেট করতে পারে। MG Astor এ একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে। গতিও চমকে দেওয়ার মতো একেবারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+