Joy Water-Powered Scooter: লাগবে না লাইসেন্স! এক লিটার 'জলে' ১৫০ কিলোমিটার ছুটবে এই ই-স্কুটার
Joy Water-Powered Scooter: পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে! এই অবস্থায় ইলেকট্রিক ভেইক্যাল কিংবা অন্য শক্তিতে চালিতে টু-হুইলারের চাহিদা বাড়ছে। শুধু তাই নয়, বিভিন্ন ইভি কিংবা CNG এর পাশাপাশি আর কীভাবে টু-হুইলারকে চালানো সম্ভব তা নিয়েও বিভিন্ন ধরনের গবেষণা চলছে। আর এই তালিকায় নবতম যোগ, জলেই ছুটবে বাইক। কার্যত অসম্ভবকে সম্ভব করে ফেলেছে Joy e-bike।
চলতি বছর অর্থাৎ 2024 সালের ভারত মোবিলিটি এক্সপো-তে প্রথম জলে চলবে স্কুটার লঞ্চ করে Joy e-bike। তবে যেটি লঞ্চ করে সংস্থা সেটি হল কনসেপ্ট স্কুটার। তবে ফাইনাল প্রোডাক্ট কবে রেডি হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট দেয়নি Joy e-bike। তবে মনে করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ভারত মোবিলিটি এক্সপো-তে এই স্কুটার লঞ্চ করতে পারে স্কুটার। এক নজরে দেখে নিন ই-স্কুটারের খুঁটিনাটি তথ্য-

- Joy Water-Powered Scooter: হাইড্রোজেন স্কুটার
প্রকাশিত খবর অনুযায়ী, এই Joy e-bike এর পেরেন্ট সংস্থা WardWizard Hydrogen Fuel Cell এবং Electrolyzer Technology লাগাতার কাজ করে চলেছে। এমন এক প্রযুক্তি তৈরি করছে তারা যাতে জলেও চলতে পারে এই ই-স্কুটার। হাইড্রোজেন টেকনোলজি যদি কাজ করে যায় তাহলে ভারতের অটো সেক্টরে কার্যত বিপ্লব ঘটে যাবে। একদিকে দুষণ কমে যাবে, অন্যদিকে জ্বালানি খরচও অনেকটা কমবে।
- Joy Water-Powered Scooter: কীভাবে চলবে এই স্কুটার
কারণ Joy এর e-bike চলবে ডিস্টিল ওয়াটারে। ব্যবহৃত প্রযুক্তি জলের অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন অণুগুলিকে আলাদা করবে। হাইড্রোজেন যখন আলাদা হয়ে যাবে তখন স্কুটারে তৈরি হয় হাইড্রোজেন ফুয়েলেই ছুটবে এই স্কুটার। তবে Joy এর নয়া হাইড্রোজেন e-bike 25kmph সর্বোচ্চ গতিতে ছুটতে পারবে। লাইবে না কোনও লাইসেন্স। এমনকি রেজিস্ট্রেশন করানোরও প্রয়োজন হবে না।
- Joy Water-Powered Scooter: 150 কিলোমিটার হবে রেঞ্জ
ভারতের একাধিক অটো সেক্টর হাইড্রোজেন চালিত টু-হুইলার কিংবা ফোর হুইলার তৈরির চেষ্টা করছে। এখনও কোনও ফল সেভাবে পাওয়া যায়নি। এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে Joy e-bike। সংস্থার দাবি, এক লিটার জলে 150 কিলোমিটার পর্যন্ত ছুটবে তাদের তৈরি ই-বাইক। যা খবর, প্রোটোটাইপ এই স্কুটারকে নিয়ে সংস্থা আরও কাজ চালাচ্ছে বলেই খব র। সংবাদমাধ্যমের দাবি, ই-স্কুটারের ডিজাইন এবং ফিচার নিয়ে কাজ চালাচ্ছে এখন সংস্থা।












Click it and Unblock the Notifications