Joy Nemo Launched In India: এক কিমি ছুটতে খরচ মাত্র ১৭ পয়সা, মাত্র ৯৯৯ টাকায় কিনুন এই ই-স্কুটার
Joy Nemo Launched In India: দেশের মাটিতে ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের চাহিদা ক্রমশ বাড়ছে! বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থা বাজারে ইভি নিয়ে আসছে। তবে ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে ফেলেছে Wardwizard Innovations and Mobility Limited। এমন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে যা চালাতে মাত্র এক কিলোমিটারে ১৭ পয়সা খরচ হয়।
ভারতের বাজারে ইতিমধ্যে Joy Nemo গ্রেন্ড এন্ট্রি নিয়ে নিয়েছে। মাত্র ৯৯,৯৯৯ টাকা এক্স শোরুম প্রাইসে এই ই-স্কুটার লঞ্চ করেছে (Joy Nemo Launched In India) সংস্থা। তবে মাত্র ৯৯৯ টাকায় এই স্কুটার কেনার সুযোগ আছে। রইল সমস্ত খুঁটিনাটি তথ্য-

Joy Nemo Launched In India: এক নজরে রেঞ্জ
Joy Nemo একেবারে তিনটি রাইডিং মোডে লঞ্চ করেছে সংস্থা। এই স্কুটারটির নাম ইকো, স্পোর্টস এবিং হাইপার মোডে চালানো যাবে (Joy Nemo Launched In India)। মূলত শহরের রাস্তায় চালানোর জন্যেই তৈরি করা হয়েছে নয়া এই ই-স্কুটারটিতে। সিঙ্গল চার্জে ১৩০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে এটি। একেবারে আরামদায়ক সফর দেবে। Joy Nemo এই স্কুটারে Wardwizard Innovations and Mobility Limited আধুনিক এবং শক্তিশালী BLDC মোটর দিয়েছে।
যেটির ক্যাপাসিটি 1500W। এর সঙ্গেই 3- স্পিড মোটর কন্ট্রোলারকেও যুক্ত করা হয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটি 65 কিমি প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে চালানো সম্ভব। একাধিক নতুন রঙে এই ই-স্কুটার কেনার সুযোগ আছে।
Joy Nemo Launched In India: ফিচার
Joy Nemo এর সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক অ্যাবজর্ভার দেওয়া আছে। দুই চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ইভিতে কম্বি-ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এই স্কুটারে এলইডির সঙ্গে প্রোজেক্টর হ্যাডল্যাম্প দেওয়া হয়েছে। আছে 5- ইঞ্চির বড় ফুল কালার TFT ডিসপ্লে (Joy Nemo Launched In India)।
Joy Nemo এর এই ইলেকট্রিক ভেইক্যালে স্মার্ট CAN- ব্যাটারি সিস্টেম দেওয়া হয়েছে। i-phone কিংবা অ্যানড্রোয়েডের সাহায্যে কানেক্টের সুবিধা আছে। এমনকী মোবাইল চার্জ শেষ হয়ে গেলে চার্জও এই ই-স্কুটারে দিতে পারবেন। এজন্য এতে USB পোর্ট দেওয়া হয়েছে। আছে আরও একগুচ্ছ= নতুন ফিচার। যা গ্রাহকদের কাছে চমক বলছে সংস্থা।
এই বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইটে ক্লিক করে জানতে পারেন।












Click it and Unblock the Notifications