Joy Hydrogen Scooter: এক লিটার জলে ছুটবে ১৫০ কিমি, এই স্কুটার চালাতে লাগবে না লাইসেন্স
Joy Hydrogen Scooter: গত কয়েকদিন আগেই গ্যাসে (CNG) ছুটবে এমন বাইক ( Freedom 125) লঞ্চ করেছে Bajaj Auto। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু যদি এবার জলে ছোটে টু-হুইলার, তাহলে কেমন হবে? মনে হচ্ছে তো কী বলা হচ্ছে? অবাক হয়ে যাচ্ছেন তো শুনে। এমনই অসাধ্য সাধন করার পথে ভারতের সংস্থা Joy e-bike।
সম্প্রতি সংস্থা জলে ছুটবে এমন স্কুটারের কনসেপ্ট সামনে নিয়ে এসেছে। যা রীতিমত চমকে দেওয়ার মতো। কীভাবে চলবে Joy e-bike-এর Hydrogen Scooter।

Joy e-bike-এর পেরেন্ট কোম্পানি ওয়ার্ডভিজার্ড হাইড্রজন ফিউল সেল এবং ইলেক্ট্রোলাইজার টেকনোলজি এই বিষয়ে একযোগে কাজ করছে। ন্নতুন এক প্রযুক্তির মাধ্যমে Joy e-bike এর নতুন স্কুটারটি জলে ছুটবে বলে দাবি। হাইড্রজন টেকনোলজি ভারতে মোবিলিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরিবেশকে দুষণ থেকে রক্ষা করবে।
- Joy Hydrogen Scooter: জলে ছুটবে স্কুটার-
Joy e-bike- চলতি বছরে ভারতে হওয়া মোবিলিটি শো'তে প্রথম জলে ছুটবে অর্থাৎ Hydrogen Scooter প্রকাশ্যে আনে। মুলত ডিস্টিল ওয়াটারে (Distilled Water) চলবে এই স্কুটার। স্কুটারের প্রযুক্তি জলের অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন অণুগুলিকে আলাদা করবে। যখনই হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, সেই সময়ফ ফুয়েক হিসাবে তা ব্যবহার করা সম্ভব। আর তাতেই নয়া প্রযুক্তির তৈরি এই স্কুটার ছুটবে।
- Joy Hydrogen Scooter: প্রয়োজন হবে না ড্রাইভিং লাইসেন্স
জলে ছুটতে পারে Joy e-bike- এর নয়া Hydrogen Scooter এর টপ স্পিড তেমন বেশি হবে না। প্রতি ঘণ্টায় মাত্র ২৫ কিলোমিটার হবে বলে দাবি সংস্থার। এই স্কুটার চালাতে কিন্তু কোনও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। আপনি এটি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাতে পারেন। অনেক অটোমোবাইল কোম্পানি হাইড্রোজেনে চালিত গাড়ি তৈরির কাজ করছে। সেখানে ভারতীয় সংস্থার এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
- Joy Hydrogen Scooter: ১৫০ কিমি মাইলেজ
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ইলেকট্রিক স্কুটার এক লিটার জলে ছুটবে ১৫০ কিলোমিটার। তবে Joy e-bike- যে নয়া Hydrogen Scooter প্রকাশ্যে এনেছে তা প্রোটোটাইপ মাত্র। বিক্রির জন্য নয়। প্রযুক্তি নিয়ে এখনও সংস্থা কাজ করছে। যা খবর, যখন এই কোম্পানি তার উৎপাদন মডেল তৈরি করতে সফল হবে, তখনই এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications