JioMotive: পুরনো গাড়ি মুহূর্তে হবে Smart! মুকেশ আম্বানির Jio ৫৮ শতাংশ ছাড়ে দিচ্ছে সেই ডিভাইস
JioMotive: গাড়ির মডেল পুরনো হয়ে গিয়েছে বলে আর আফশোস করার দরকার নেই। মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও এমন একটি ডিভাইস এনেছে, যা লাগিয়ে দিলেই বদলে যাবে আপনার পুরনো মডেলের ফিচার। অত্যাধুনিক ফিচার না থাকা সত্ত্বেও আপনার গাড়ি হয়ে উঠবে স্মার্ট গাড়ি (smart car)।
বর্তমানে অনেক নতুন গাড়িতেই আগে থেকে ইন্টারনেট কানেকটিভিটি থাকে। তবে পুরনো মডেলগুলো তেমন নয়। সেগুলিকেই বদলে দেওয়ার জন্য অম্বানিরা বাজারে এনেছে জিওমোটিভ ওবিডি (JioMotive) নামে এক বিশেষ যন্ত্র (OBD (outbound dialer) device)। গাড়ি কোথায় অবস্থান করছে, গাড়ির স্বাস্থ্য ঠিক আছে কি না, সেই সব খবর পাওয়া যাবে এই ডিভাইস থেকে।

প্লাগে লাগিয়ে ওই ডিভাইস (JioMotive) ব্যবহার করতে হয়। আলাদা করে ইনস্টল (OBD (outbound dialer) device) করার কোনও প্রয়োজন নেই। জিওথিংস অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে। এরপর ওই অ্যাপে জিও নম্বর দিয়ে সাইন আপ করতে হবে।
- JioMotive: এরপর কী কী করতে হবে দেখে নিন, একনজরে
১. জিওথিংস অ্যাপে সাইন আপ করে + চিহ্নে ক্লিক করতে হবে। এরপর জিওমোটিভ সিলেক্ট করতে হবে।
২. জিও মোটিভ বক্স থেকে বা ও ডিভাইস থেকে IMEI নম্বর নিয়ে এন্টার করতে হবে।
৩. রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির নম্বর, মডেল, কোনও তেলে গাড়ি চলে সব তথ্য দিতে হবে ও সেভ করতে হবে।
৪. এরপর জিওমোটিভ ডিভাইস লাগাতে হবে গাড়ির ওবিডি পোর্টের সঙ্গে। গাড়ি চালু করে terms and conditions-এর পাশে টিক দিতে হবে।
৫. এরপর JioJCR1440 অপশনে ক্লিক করে Proceed করতে হবে।
এর ফলে আপনি জানতে পারবেন, আপনার গাড়িটা ঠিক কোথায় আছে, কেউ আপনার অনুমতি ছাড়া গাড়ি চালাচ্ছে কি না, গাড়ির অবস্থা কেমন সমস্ত তথ্যই চলে আসবে জিও'য়ের এই ডিভাইসে।
- JioMotive: এর দাম কত জানেন?
এই (JioMotive OBD (outbound dialer) device) ডিভাইসের দাম মাত্র ৪,৯৯৯ টাকা। তবে আসল দাম অনেকটাই বেশি। উৎসবের মরশুমে এই ডিভাইস এতটা সস্তায় দিচ্ছে। প্রায় ৫৮ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। জিও'র যে কোনও স্টোরে কিংবা অনলাইনে ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে এই ডিভাইস। তাহলে আর কি! পুরানো গাড়িকে এভাবে কররুন স্মার্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications