মিসড কলে ভাঁড়ারে টান! তারিখ জানিয়ে নতুন উপায় খুঁজে বের করল রিলায়েন্স জিও

১০ অক্টোবরের পরের রিচার্জের ক্ষেত্রে চালু হয়ে যাচ্ছে জিও-র নতুন শুল্ক। অন্য নেটওয়ার্কে ফোন করলে মিনিট পিছু ছয় পয়সা করে দিতে হবে

১০ অক্টোবরের পরের রিচার্জের ক্ষেত্রে চালু হয়ে যাচ্ছে রিলায়েন্স জিও-র নতুন শুল্ক। অন্য নেটওয়ার্কে ফোন করলে মিনিট পিছু ছয় পয়সা করে দিতে হবে। তবে এই শুল্ক ফেরতের বন্দ্যোবস্ত রেখেছে জিও। ডেটা দেওয়ার মাধ্যমে ফেরত দেওয়া হবে শুল্ক। প্রতি ১০ টাকার শুল্ক পিছু ১ জিবি করে ডেটা দেওয়া হবে।

২০১৬-র সেপ্টেম্বরে জিও চালু হওয়ার পর এই প্রথমবার গ্রাহকদের ওপর অন্য নেটওয়ার্কে ফোনের জন্য বাড়তি শুল্ক ধার্য করা হল। জিও থেকে জিও-তে কলের ক্ষেত্রে বাড়তি কোনও শুল্ক লাগবে না। হোয়াটসঅ্যাপ কিংবা ইনকামিং কলের ক্ষেত্রেও শুল্কের কোনও পরিবর্তন হচ্ছে না।

কিন্তু কেন জিও থেকে অন্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে নতুন শুল্ক চালু করল জিও, যার জন্য প্রথমেই পরিচিত হতে হবে 'আইইউসি' শব্দের সঙ্গে।

ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ

ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ

আইইউসি অর্থাৎ ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ হল কোনও এক অপারেটর সংস্থা থেকে অন্য কোনও অপারেটর সংস্থায় ফোন করার ক্ষেত্রে দেওয়া শুল্ক। এই চার্জ ঠিক করে নিয়েছে দেশের টেলিকম নিয়ামক সংস্থা। টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই ২০১৭ সালে তথাকথিত ইন্টারকানেক্ট চার্জ হিসেবে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে ধার্য করেছিল। সেই নির্দেশিকা ২০২০-র জানুয়ারি পর্যন্ত বলবত থাকার কথা।

জিও আদায় করবে বাড়তি শুল্ক

জিও এবার থেকে অন্য অপারেটর সংস্থায় ফোন করার ক্ষেত্রে মিনিটে ছয় পয়সা করে বাড়তি শুল্ক আদায় করবে। অন্য সংস্থা বলতে এখানে এয়ারটেল/ভোডাফোন আইডিয়া/বিএসএনএলকে বোঝানো হচ্ছে।

মিসড কলে জিও-র ভাঁড়ারে টান

মিসড কলে জিও-র ভাঁড়ারে টান

জিওর গ্রাহকরা ফ্রি আনলিমিটেড ভয়েস কলের সুযোগ পেয়ে থাকেন। অন্যদিকে অন্য সংস্থাগুলির শুল্ক সাধারণত জিও-র থেকে বেশি। ফলে অধিকাংশ ক্ষেত্রে জিও-র গ্রাহক যাঁরা নন, তাঁরা জিও-র গ্রাহকদের মিসড কল করেন। সূত্রের খবর অনুযায়ী, জিও-র গ্রাহকরা সবমিলিয়ে দিনে প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিসজ কল পেয়ে থাকেন।

এই সময় জিও গ্রাহক ফোন করেন। সেই সময় মিনিটে ছয় পয়সা আয়ের বদলে অন্য নেটওয়ার্ককে দিতে হয় শুল্ক। জিওর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত জিও-র ভাঁড়ার থেকে শুল্ক বাবদ অন্য অপারেটরগুলিকে দেওয়া হয়েছে ১৩ হাজার কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+