আরও চমক জিও-র এবার নিখরচায় সিনেমা ডাউনলোড, জানুন কীভাবে

নিখরচায় গোটা সিনেমা ডাউনলোড। গ্রাহকদের জন্য এমনই চমক নিয়ে এল রিলায়েন্স জিও। কোনও ডেটা খরচ ছাড়াই গোটা সিনেমা ডাউনলোড।

চমকের যেন শেষ নেই জিও গ্রাহকদের জন্য। এবার বিনামূল্যেই ৯০০ এমবি-এর একটি গোটা সিনেমা ডাউনলোড করতে পারবেন জিও গ্রাহকরা। হবে না বাফারিং, এমনকি ডেটা খরচও। একটি সিনেমা ডাউনলোড করতে গোটা রাত আর জেগে বসে থাকতে হবে না। শুধুমাত্র জিও অ্যাপে গিয়ে আপডেট করতে হবে জিও সিনেমা ফিচারটিকে।

নিখরচায় সিনেমা ডাউনলোডের অপশন আনল জিও

কীভাবে নিখরচায় ডাউনলোড হবে পছন্দের সিনেমা

এমনিতেই জিওতে রাত ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত হ্যাপি আওয়ার। এই ৩ ঘন্টা ইন্টারনেট একেবারেই ফ্রি। প্রত্যেকদিনের ১ জিবি বা ২জিবি -র সীমারেখার বাইরে গিয়ে এই ৩ ঘণ্টা প্রকৃত অর্থেই আনলিমিটেড ডেটা ব্যবহার করা যায়। জিও সিনেমা ফিচারটিকে আপডেট করলেই দেখা যাবে স্মার্ট ডাউনলোড অথবা শিডিউল ডাউনলোড বলে নতুন একটি অপশন। এই অপশনে গিয়ে পছন্দমত সিনেমার জন্য রাত ২টো শিডিউল করে দিলেই আপনাআপনি ডাউনলোড হয়ে মাই ডাউনলোডস-এ সেভ হয়ে যাবে। অবশ্য মাই ডাউনলোড বিভাগে পছন্দের ছবি অফলাইনে দেখার জন্য মাত্র চার জিবি জায়গা পাবেন গ্রাহকরা।

জিও সিনেমা ফিচারটিকে আপডেট করলেই জিও-র সম্ভারে খাকা নানা ভাষায় এক লক্ষেরও বেশি সিনেমার তালিকা পেয়ে যাবেন গ্রাহকরা। তবে এই তালিকায় থাকলেও সব ছবিই কিন্তু ডাউনলোড করা যাবে না। গ্রাহকদের ক্যাটেগরি অনুযায়ী সিনেমা বেছে নিতে হবে। তবে ছবির কোয়ালিটি হাই, মিডিয়াম না লো হবে, তা নিজেরাই ঠিক করতে পারবেন জিও ব্যবহারকারীরা। ফলে রাতে ডাউনলোড শুরু হলে সকালের মধ্যে অফলাইনে তা দেখতে পারবেন জিও গ্রাহকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+