দ্বিতীয় বর্ষপূর্তিতে জিও-র নতুন অফার! চকোলেট কিনলে ডেটা ফ্রি, জেনে নিন বিস্তারিত
দ্বিতীয় বার্ষিকীতে নতুন অফার নিয়ে গ্রাহকদের কাছে রিলায়েন্স জিও। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেটের সঙ্গে দেওয়া হচ্ছে ১ জিবি ফ্রি ডেটা।
দ্বিতীয় বার্ষিকীতে নতুন অফার নিয়ে গ্রাহকদের কাছে রিলায়েন্স জিও। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেটের সঙ্গে দেওয়া হচ্ছে ১ জিবি ফ্রি ডেটা। ৫ টাকার সাধারণ ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেটের র্যাপারে থাকা কোড স্ক্যান করে মাই জিও অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।

৫ টাকার সাধারণ ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেট ছাড়াও, ডেয়ারি মিল্ক ক্র্যাকল, ডেয়ারি মিল্ক রোস্ট অ্যালমন্ড, ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট, ডেয়ারি মিল্ক লিকেবলস-এও এই সুবিধা পাওয়া যাচ্ছে।
গ্রাহকদের ডেটা দেওয়া ছাড়াও, ফ্রি ডেটা জিও-র অন্য গ্রাহকদেরও দেওয়ার অফারও চালু করেছে। এই অফার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে। স্মার্টফোনের মাইজিও অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।
মাই জিও অ্যাপের হোম স্ক্রিনে ফ্রি ডেটা অফারের কথা দেওয়া রয়েছে। ব্যানারে আঙুল ছোঁয়ালে অ্যাপের মাধ্যমেই স্ক্রিনে পার্টিসিপেট নাও-এ পৌঁছে যাওয়া যাবে। এরপর র্যাপারে থাকা কোড স্ক্যান করে ফ্রি ডেটা পাওয়া যাবে।
তবে শুধু ক্যাডরেবি ডেয়ারি মিল্কের ৫ টাকার প্যাকের সঙ্গেই নয়, শর্ত সাপেক্ষে ১০, ২০, ৪০ এবং ১০০ টাকার প্যাকেটেও এই সুবিধা পাওয়া যাবে। যদি ডেয়ারি মিল্ক আপনার পছন্দের চকোলেটের তালিকায় না থাকে, তাহলে ৪০ টাকার ডেয়ারি মিল্ক ক্যাকেল, ডেয়ারি মিল্ক রোস্ট অ্যালমন্ড, ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট কিংবা ৩৫ টাকার ডেয়ারি মিল্ক লিকেবলস-এও এই সুবিধা পাওয়া যাবে। এই এক জিবি ফ্রি ডেটা প্রতিদিন যে ডেটা ব্যবহার হয়, তার অতিরিক্ত হিসেবে ব্যবহার করা যাবে।
তবে সক্রিয় গ্রাহকরা নিজেরা এই ডেটা ব্যবহার করতে পারবেন। অথবা অন্য কোনও গ্রাহককেও সেটা ট্রান্সফার করে দিতে পারবেন। সাত থেকে আট কাজের দিনের মধ্যে মাই জিও অ্যাকাউন্টে এই ডেটা যুক্ত হয়ে যাবে। তবে একএকটি নম্বরে কেবল একবারই এই সুবিধা পাওয়া যাবে।
এই সুবিধা ছাড়াও, রিলায়েন্স জিও একটি প্রথম ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ডেটা দান করার পদ্ধতিও চালু রেখেছে।












Click it and Unblock the Notifications