Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

JIO Recharge Plan: আইপিএলের আগে সুখবর! মাত্র ১০০ টাকায় জিও-র নতুন প্ল্যানে মিলছে সব সুবিধা

JIO Recharge Plan: ফোনের রিচার্জ প্ল্যানের দাম লাফিয়ে বেড়েছে কয়েকদিনে। ফোনে একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করা ও কথা বলা, দুইয়েরই গুরুত্ব বেড়ে গিয়েছে। এমতাবস্থায় সস্তা প্ল্যানের খোঁজে উৎসুক হয়ে থাকেন গ্রাহকরা। আর এবার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল রিল্যায়েন্স জিও (Reliance Jio)।

মাত্র ১০০ টাকার (100 Rupees Plan) প্ল্যানে ৯০ দিনের জন্য মিলবে নানান সুবিধা। গ্রীষ্মের মরসুমে আসছে আইপিএল (IPL 2025)। ২২ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ৫ জিবি পর্যন্ত ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে নতুন প্ল্যানে (JIO New Plan)।

Mukesh Ambani

সেইসঙ্গে জিও হটস্টারের সাবস্ক্রিপশনও (JIO Hotstar Subscription) পাবেন গ্রাহকরা। স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভিতে ১০৮০পি রেজোলিউশনে খেলা দেখার সুবিধা মিলবে নতুন প্ল্যানে। জিওর ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন প্ল্যান এসে গিয়েছে। ৯০ দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশনের পাশাপাশি ওই প্ল্যানে ৫ জিবি পর্যন্ত 4G অথবা 5G ডেটা মিলবে।

একাধারে স্মার্টফোন, অন্যদিকে স্মার্ট টিভিতেও এই প্ল্যানের বৈধতা থাকবে। জিও হটস্টারের সাধারণ মোবাইল প্ল্যানের তুলনায় নতুন প্ল্যানটি একেবারেই আলাদা। স্যান্ডার্ড মোবাইল প্ল্যানে ১৪৯ টাকায় ৯০ দিনের জন্য শুধুমাত্র মোবাইল ফোনে ব্যবহার করা যায়। কিন্তু নতুন প্ল্যানে তা টিভিতেও ব্যবহার করার সুবিধা থাকছে।

তবে টিভি ও মোবাইলে একসঙ্গে ব্যবহার করার জন্যে ২৯৯ টাকার আরও একটি প্ল্যান রয়েছে। তবে নতুন প্ল্যান মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে। উপরন্তু, নতুন প্ল্যানে ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটাও মিলবে।

তবে নতুন প্ল্যান কিন্তু শুধু ডেটার জন্যে। এতে কলিং বা এসএমএসের সুবিধা পাওয়া যাবে না। আর তাই এই প্ল্যানের জন্য বেস প্ল্যান থাকাও আবশ্যিক।

১৯৫ টাকায় ক্রিকেট প্যাকের সুবিধাও রয়েছে জিও গ্রাহকদের জন্য। ১৫ জিবি ডেটা ও ৯০ দিনের জিও হটস্টার মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে সেই প্ল্যানে।

তবে ১৯৫ টাকার প্ল্যান স্মার্ট টিভিতে কার্যকর হবে না। শুধুমাত্র মোবাইলেই উপলব্ধ এই প্ল্যান। চলতি বছরের আইপিএল জিও হটস্টারেই দেখানো হবে। আর তাই ১০০ টাকার নতুন প্ল্যানে বড় স্ক্রিনে হাই রেজলিউশনে খেলা দেখার মজা নিতে পারবেন গ্রাহকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+