জিও-র ধাক্কায় ফ্রি কলের অফার নিয়ে হাজির ভোডাফোন, কী অফার জানুন

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন বিশেষ অফার নিয়ে এল গ্রাহকদের জন্য। এই প্ল্যান অনুযায়ী আনলিমিটেড লোকাল ও এসটিডি কল গ্রাহকেরা করতে পারবেন। একইসঙ্গে ডেটাও খরচ করা যাবে।

রিলায়েন্স জিও-র ধাক্কায় বাকী টেলিকম কোম্পানিগুলি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে শামিল হয়েছে। প্রত্যেকেই আগের চেয়ে সস্তার প্ল্যান বাজারে এনেছে। প্রত্যেকেই বাজার ধরে রাখতে নিত্যনতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। লক্ষ্য একটাই, বাজার ধরে রাখা ও জিও-কে টেক্কা দেওয়া।

আর সেদিকে লক্ষ্য রেখেই দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন বিশেষ অফার নিয়ে এল গ্রাহকদের জন্য। এই প্ল্যান অনুযায়ী আনলিমিটেড লোকাল ও এসটিডি কল গ্রাহকেরা করতে পারবেন। একইসঙ্গে ডেটাও খরচ করা যাবে।

জিও-র ধাক্কায় ফ্রি কলের অফার নিয়ে হাজির ভোডাফোন, কী অফার জানুন

টেলিকম ব্লগার সঞ্জয় বাফনা জানিয়েছেন, ভোডাফোন ইন্ডিয়ার এই বিশেষ প্ল্যানের মূল্য ৭৮৬ টাকা। পোস্টপেইড গ্রাহকদের জন্য তৈরি এই প্ল্যান অনুযায়ী আনলিমিটেড লোকাল ও এসটিডি কল করা যাবে। এছাড়া ২৫ জিবি ৩জি অথবা ৪জি ডেটাও বিনামূল্যে পাওয়া যাবে।

গতবছর থেকেই ভোডাফোনের সমস্ত নম্বরে রোমিং ফ্রি করে দেওয়া হয়েছে। ফলে এই প্ল্য়ানের অধীনেও গ্রাহকরা ফ্রি রোমিং পাবেন। এখন দেখার আর কতভাবে বাকী টেলিকম কোম্পানিগুলি জিওর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+