ফের জিও-র ধামাকা অফার! জেনে নিন বিস্তারিত
বেশ কিছু ব্যবহারকারী তথা গ্রাহকের জন্য জিও সেলিব্রেশন প্যাক ফেরত এনেছে রিলায়েন্স জিও। তাঁদের জন্য ২ জিবি করে অতিরিক্ত ডেটা দেওয়াহচ্ছে।
বেশ কিছু ব্যবহারকারী তথা গ্রাহকের জন্য জিও সেলিব্রেশন প্যাক ফেরত এনেছে রিলায়েন্স জিও। তাঁদের জন্য ২ জিবি করে অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। এবার এই সেলিব্রেশন প্যাক আনা হয়েছে ৪ দিনে জন্য। শেষবার ২ ডিজি ডেটা দেওয়া হয়েছিল ৫ দিনের জন্য। এই অফারকে একসঙ্গে করলে জিও সবমিলিয়ে ৮ জিবি পর্যন্ত ডেটা ফ্রিতে দিচ্ছে।

জিও সেলিব্রেশন প্যাক প্রথমবারের জন্য আনা হয়েছিল গতবছরের সেপ্টেম্বরে। বেশ কিছু গ্রাহকের জন্য তা নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।
মাই জিও অ্যাপ থেকে সেলিব্রেশন প্যাকের উপস্থিতি সম্পর্কে জানা যাবে। লগ ইন করার পর নিচের দিকে গিয়ে মাই প্ল্যান-এ নতুন প্যাক সম্পর্কে তথ্য পাওয়া যাবে। প্রতিদিন মধ্যরাতে এই ডেটা ব্যালেন্স যুক্ত হবে গ্রাহকের ডেটা প্যাকের সঙ্গে।
তবে বলে দেওয়া ভাল জিও সেলিব্রেশন প্যাক নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য আনা হয়েছে।












Click it and Unblock the Notifications