Jio AirFiber: মাত্র ৫৯৯ টাকার প্ল্যান, 1 Gbps পর্যন্ত নেট! কলকাতাতেও মিলছে এয়ারফাইবার
Jio AirFiber : কথা মতো গণেশ চতুর্থীর দিনেই এয়ার ফাইবার সার্ভিস লঞ্চ করল রিলায়েন্স জিও। যে কোনও বাড়ি কিংবা অফিসে এর ব্যবহার করা সম্ভব। রিলায়েন্সের যুগান্তকারী এই ব্যবসায় ইউজাররা 1 Gbps পর্যন্ত দারুণ নেট পাবেন। নেটের স্পিডে নাকি দারুণ বিপ্লব ঘটবে।
শুধু তাই নয়, হাই-ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং দারুণ ভিডিও কনফারেন্সিং উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এমনটাই দাবি সংস্থার।

- Jio AirFiber : জলের দরে প্ল্যান
Jio AirFiber এর প্ল্যান সবার কথা ভেবে আনা হয়েছে। যেমন ৬ মাসের প্ল্যান রয়েছে, তেমনই ১২ মাস পর্যন্ত প্ল্যান মিলবে। মাত্র ৬ মাসের প্ল্যান নিলে ১০০০ টাকা ইনস্টলেশন চার্জ দিতে হবে। তবে ১২ মাসের প্ল্যানে কোনও ইনস্টলেশন চার্জ দিতে হবে না। মাসে Jio AirFiber-এ 599 + GST টাকা দিতে হবে।
জিয়ো এয়ার ফাইবার একটি ইন্টিগ্রেটেড এড-টু-এড স্যালিউশন। যা হোম এন্টারটেনমেন্ট, স্মার্ট হোম সার্ভিস এবং হাইস্পিড ব্রডব্যান্ডের সুবিধা দিয়ে থাকে। কোম্পানি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুনেতে Jio Air Fiber পরিষেবা শুরু করেছে।
- Jio AirFiber : দুটি প্ল্যান ঘোষণা করেছে
AirFiber এবং এয়ার ফাইবার ম্যাক্স নামে দুটি প্ল্যান Jio ঘোষণা করেছে। AirFiber প্ল্যানে গ্রাহক দু ধরনের স্পিডের প্ল্যান পাবেন। 30 Mbps এবং 100 mbps। সংস্থা শুরুতে 30 Mbps প্ল্যানের দাম মাত্র ৫৯৯ টাকা রেখেছে। অন্যদিকে ১০০০ এমবিপিএসের প্ল্যানের দাম ৮৯৯ টাকা রেখেছে। উভয় প্ল্যানেই গ্রাহক ৫৫০টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং ১৪ টি বিনোদন অ্যাপ পাবেন।
100 mbps স্পিডে ১১৯৯ টাকার আরও একটি প্ল্যান নিয়ে এসেছে জিও। যেখানে ৫৫০ টি চ্যানেল এবং অ্যাপের পাশাপাশি Netflix, Amazon এবং Jio Cinema-এর মতো প্রিমিয়াম অ্যাপও পাওয়া যাবে।
- AirFiber ম্যাক্স প্ল্যান আসলে কি?
যে সমস্ত ইউজার্সদের স্পিড অনেক প্রয়োজন তাঁদের কথা ভেবেই Air Fiber Max নিয়ে এসেছে সংস্থা। সংস্থা 300 mbps থেকে শুরু করে 1000 Mbps অর্থাৎ 1 Gbps পর্যন্ত তিনটি প্ল্যান ঘোষণা করেছে। এক্ষেত্রে ১৪৯৯ টাকায় 300 Mbps এর স্পিড পাওয়া যাবে। 2499 টাকায় 500 Mbps পর্যন্ত স্পিড পাবেন ইউজাররা।
Shri Mukesh Ambani makes an announcement that JioAirFiber will be launched on 19th September, 2023.#RILAGM2023 #RILAGM #Reliance #Jio #JioTrue5G #DigitalIndia #DigitalTransformation #JioAirFiberLaunch pic.twitter.com/d5IZnl8iNr
— Reliance Jio (@reliancejio) August 30, 2023
যদি কোনও ইউজার 1 Gbps স্পিডের প্ল্যান নিতে চান, তাহলে ৩৯৯৯ টাকা খরচ করতে হবে। সমস্ত প্ল্যানে ৫৫০ টিরও বেশি ডিজিটাল চ্যানেল, ১৪ টি এন্টারটেনমেন্ট অ্যাপ পাবেন। সঙ্গে Netflix, Amazon এবং Jio Cinema-এর মতো প্রিমিয়াম অ্যাপও পাওয়া যাবে।
Introducing JioAirFiber! India's latest home entertainment and Wi-Fi service.
— Reliance Jio (@reliancejio) September 19, 2023
Now available. https://t.co/9WCqQdmViM#JioAirFiber pic.twitter.com/4QB2msbceI
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications