Jio AirFiber: পদত্যাগ নীতা আম্বানির, জিও এয়ার-ফাইবার নিয়ে বড় ঘোষণা মুকেশ আম্বানির
Jio AirFiber: রিলায়েন্স জিও'র তরফে Jio AirFiber নিয়ে বড় ঘোষণা! আগামী ১৯ সেপ্টেম্বরেই আসছে রিলায়েন্সের AirFiber। এমনটাই ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন, বর্তামানে প্রতিদিন ১৫ হাজার কানেকশন দেওয়া সম্ভব হয়।
কিন্তু এয়ার ফাইবার চালু হলে দিনে দেড় লাখ করে কানেকশন দিতে পারবে রিলায়েন্স।

- Jio AirFiber: গণেশ চতুর্থীর দিনেই লঞ্চ হবে এয়ারফাইবার
আগামী গণেশ চতুর্থীর দিনেই Jio AirFiber এর শুভ সূচনা হবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি ( Mukesh Ambani)। আর এই এয়ার ফাইবার চালু হয়ে গেলে ডিজিটালে কারজত বিপ্লব ঘটবে বলেই মনে করা হচ্ছে। এদিন রিলায়েন্সের এজিএম ছিল। সেখানে মুকেশ আম্বানি ছাড়াও ছিলেন পরিবারের সমস্ত সদস্যরাই। আর সেখানেই এহেন ঘোষণা করেন রিলায়েন্স কর্তা।
মুকেশ আম্বানি ( Mukesh Ambani) আরও জানান, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে গোটা দেশে Jio 5G পরিষেবা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে সে কাজ শেষের পথে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে ৯৬ শতাংশ শহরে 5G পরিষেবা রয়েছে। বাকি কাজ দ্রুত গতিতে চলছে। বর্তমানে ৫০ মিলিয়নেরও বেশি ভারতীয় জিও'র ৫জি পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
- Jio AirFiber: ভারতীয় অর্থনীতিতে বিপ্লব ঘটবে
তবে পুরোদমে 5G পরিষেবা শুরু হলে ভারতূয় অর্থনীতিতে কার্যত বিপ্লব ঘটবে বলেও এদিন জানিয়েছেন মুকেশ আম্বানি। শিক্ষা থেকে কৃষি, স্বাস্থ্য এবং MSME সেক্টরে 5G পরিষেবা ব্যাপক ভাবে উন্নতি ঘটাতে সাহায্য করবে বলেও এদিন মন্তব্য তাঁর। ডিজিটাল ভবিষ্যৎ গড়তে রিলায়েন্স কাজ করছে বলেও জানিয়েছেন মুকেশ আম্বানি। এমনকি জিও আইপিও নিয়ে আসার পরিকল্পনার কথাও এদিন সংস্থার এজিএমে জানিয়েছেন তিনি।
#WATCH | "Jio AirFibre to launch on Ganesh Chaturthi- September 19," says Reliance Industries chairman Mukesh Ambani pic.twitter.com/03OZJbt4Ys
— ANI (@ANI) August 28, 2023
- Jio AirFiber: পদত্যাগ করলেন নীতা আম্বানি
অন্যদিকে রিলায়েন্স বোর্ড ( RIL Board) থেকে পদত্যাগ করলেন নীতা আম্বানি ( Nita Ambani)। বোর্ড অফ ডিরেক্টর ইতিমধ্যে সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছে। সংস্থার নন এগজিকিউটিভ ডিরেক্টর পদের জন্যে প্রস্তাবিত হয়েছে আকাশ আম্বানি, ইশা আম্বানি এবং আনন্দ আম্বানির নাম। ইতিমধ্যে এই বিষয়ে রিলায়েন্সের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে রিলায়েন্সে নীতা আম্বানির অবদানের জন্যে ধন্যবাদ জানানো হয়েছে।
Reliance Industries Board recommends appointment of Isha Ambani, Akash Ambani and Anant Ambani on the Board of Directors; appointed as Non-Executive Directors of the Company.
— ANI (@ANI) August 28, 2023
Nita Ambani to step down from the Board. She will continue as Chairperson of the Reliance Foundation. pic.twitter.com/KkWofhoZM6
অন্যদিকে এদিন একাধিক নতুন ঘোষণাও রিলায়েন্সের তরফে করা হয়। যার মধ্যে রয়েছে Jio True5G Developer platform থেকে Jio's AI promise 'for everyone'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications