LIC Jeevan Saral Plan: মাসে মাসে পেনশন সঙ্গে লোনের সুবিধা! এলআইসি'র এই যোজনার বিষয়ে জানেন
LIC Jeevan Saral Plan: দেশের সবথেকে বড় নির্ভরযোগ্য বিনিয়োগ সংস্থা এলআইসি ( LIC)। একাধিক যোজনা আছে এই সংস্থার। মহিলার জন্যে তো বটেই, ৮ থেকে ৮০ বছর পর্যন্ত একাধিক যোজনা রয়েছে এলআইসি।
এমনকি অবসরের পরেও মাসে মাসে মিলবে পেনশন। এমনও কিছু যোজনা রয়েছে এই সংস্থার। আর সেই সমস্ত যোজনাতে বিনিয়োগ করে মোটা অঙ্কের ফায়দা তোলা সম্ভব। এমনই একটি যোজনা হল LIC Jeevan Saral Plan। আর তাতে বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।

LIC এর এই যোজনাতে একবারই বিনিয়োগ করতে হবে। আর এরপর পেনশন পেতে থাকবেন। Jeevan Saral Plan এর বিষয়ে আরও বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল-
LIC Jeevan Saral Plan- কারা নিতে পারবেন
এলআইসি'র জীবন সরল প্যাল দারুন একটি যোজনা। LIC-এর এই পলিসির সুবিধা নিতে আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ৪০ বছর। তবে সর্বোচ্চ ৮০ বছর পরেও এই জজনার লাভ নেওয়া যাবে। তবে পলিসির প্রিমিয়াম কত হবে তা বয়স এবং বেছে নেওয়া অ্যামাউন্টের উপর নির্ভর করবে। ভারতে বসবাসকারী যে কোনও পুরুষ এবং মহিলা এই যোজনার সুবিধা নিতে পারবেন।
LIC Jeevan Saral Plan
এলআইসি'র ওয়েবসাইট অনুযায়ী, পলিসিতে অংশ নিতে গেলে যোগ্য ব্যক্তিকে কমপক্ষে ১২,০০০ টাকার একটি Annuity কিনতে হবে। এরপর বছরে প্রিমিয়াম দিতে হবে। ছয়মাস, তৃতীয়মাস এবং মাসে মাসে পেনশনের সুবিধা পাওয়া যায় এই স্কিমে। এলআইসি'র এই পলিসিতে Annuity এর সর্বোচ্চ কোনও সীমা নেই। Jeevan Saral Plan- এর সবথেকে বড় ব্যাপার হল এই পলিসিতে পেনশন যত টাকা থেকে শুরু হবে সেই পেনশনই মিলবে সারা জীবন।

LIC Jeevan Saral Plan- ছয় মাস পর ফেরত দিতে পারবেন
এলআইসি'তে একাধিক প্ল্যান রয়েছে। যার মধ্যে অন্যতম LIC Jeevan Saral Plan। তবে এই প্ল্যানের সুবিধা নেওয়ার পর যদি পছন্দ না হয় তাহলে ফেরত দিয়ে দিতে পারবেন। ছয় মাস পরেই ফেরত দেওয়া যাবে। এলআইসি'র তরফে রিফান্ড কয়েক ঘন্টা সময়ের মধ্যেই ফেরত দিয়ে দেওয়া হবে। যা অন্য প্ল্যানে এই সুবিধা পাওয়া যায় না।
LIC Jeevan Saral Plan-লোনে সুবিধা পাওয়া যায়
এলআইসি'র এই প্ল্যানে পলিসি হোল্ডারকে লোনের সুবিধা দেওয়া হয়। এই প্ল্যান কেনার পর ছয় মাসের মধ্যে লোনের সুবিধা পাওয়া যায়। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় কোনও এলআইসি অফিস কিংবা এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications