Jeevan Praman Patra: জীবন শংসাপত্র জমা নিতে বাড়িতে আসবে ব্যাঙ্ক! বয়স্ক নাগরিকরা এই সুবিধা পাবেন কী ভাবে?
Jeevan Praman Patra: অক্টোবর প্রায় শেষের পথে। নভেম্বর সারা দেশের কোটি কোটি পেনশনভোগীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই তাঁদের লাইফ সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল লাইভ সার্টিফিকেট জমা দিতে হয়। সাধারণভাবে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ থাকে। কোনও কোনও ক্ষেত্রে ডিসেম্বরেও এই সময়সীমা বর্ধিত করা হয়।
উল্লেখ্য যে এই ডিজিটাল লাইভ সার্টিফিকেট একটি বায়োমেট্রিক ডিজিটাল পরিষেবা যা কেন্দ্র ও রাজ্য উভয় পেনশনভোগীদের জন্য প্রযোজ্য।

যদি কোনও পেনশনভোগী ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পরিবর্তে বাড়ি থেকে জীবন শংসাপত্র জমা দিতে চান, তাহলে তিনি সেই কাজ সারতে পারেন ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, যদি কেউ এই পরিষেবা পেতে চান, তাহলে এসবিআইঃএর নিকটতম শাখায় যোগাযোগ করতে হবে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত অতিবেদন অনুসারে, বয়স্ক নাগরিকরা ডিএসবি অ্যাপ, ওয়েব পোর্টাল বা টোল ফ্রি নম্বরের মাধ্যমে ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পেতে পারেন। তবে এই ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পেতে গেলে যেসব বিষয়গুলি গুরুত্বপূর্ণ, সেগুলি হল-
আধার ও মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। এছাড়া আধার নম্বর অবশ্যই পেনশন প্রদানকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। বায়োমেট্রিস্ক দিতে হবে। এছাড়া পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের বিবরণের মতো জিনিস থাকা গুরুত্বপূর্ণ।
তবে ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য গ্রাহকদের ফি দিতে হয়। সাধারণভাবে ব্যাঙ্কগুলির জন্য ৭০ টাকা এবং আলাদা জিএসটি চার্জ নিয়ে থাকে। তবে কিছু ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকে।
ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য নথিভুক্তকরণের প্রক্রিয়া
স্টেট ব্যাঙ্কের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে ডোর স্টেপ ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে নিজের নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু করতে হবে। পরবর্তী সময়ে ওটিপি আসলে তা ডিএসবি অ্যাপে দিতে হবে।
এরপর নাম, পিন কোড, ইমেল, পাসোয়ার্ড এবং শর্তাবর্তী পূরণ করতে হবে। তারপর ঠিকানা ইউল্লেখ করে সময়ের স্লট নির্বাচন করতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডোর স্টেপ ব্যাঙ্কিং চার্জ ডেবিট করবে। তারপর সেই বয়স্ক নাগরিক পরিষেবা নম্বর পাবেন।
ব্যাঙ্কের তরফে একটি এসএমএস পাঠানো হবে, যেখানে ব্যাঙ্কের কর্মীর নাম, মোবাইল নম্বর এবং অন্য বিবরণ রেকর্ড করা থাকবে। সব শেষে নির্দিষ্ট দিনে জীবন শংসাপত্র বাড়িতেই জমা করা যাবে।












Click it and Unblock the Notifications