Jeevan Pramaan Patra: সাতটি উপায়ে জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট! সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত

Jeevan Pramaan Patra: সরকারি কোনও পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত হলে সেই ব্যক্তির জন্য নভেম্বর মাসটি গুরুত্বপূর্ণ। এইমাসেই সব পেনশন প্রাপকদের শংসাপত্র জমা দিতে হয়। এটা না করলে ডিসেম্বর থেকে পেনশন বন্ধ হয়ে যাবে। প্রতিবছর এই সময়েই পেনশনভোগীদের বেঁচে থাকার প্রমাণ দিতে হয়। তাঁদেরকে জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট।

সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে ১ অক্টোবর থেকে। ষাট থেকে আশি বছর বয়সী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। যা সাতটি উপায়ে করা যেতে পারে।

Jeevan Pramaan Patra: Seven Methods for Pensioners

  • ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
  • উমং মোবাইল অ্যাপের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
  • মুখের প্রমাণীকরণের সাহায্যে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
  • পোর্টালে জীবন প্রমাণের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
  • আধার ভিত্তিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে।
  • পোস্টম্যান পরিষেবার মাধ্যমে ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়া যেতে পারে।
  • ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে।

ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেভাবে জীবন প্রমাণ পত্র জমা দেবেন
স্টেট ব্যাঙ্ক অপ ইন্ডিয়ার মতো দেশের অনেক বড় ব্যাঙ্ক গ্রাহকদের ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দেওয়ার সুবিধা দিচ্ছে। এই সুবিধা পেতে হলে আধার নম্বর, মোবাইল নম্বর, আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বায়োমেট্রিক বিবরণ, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর সঙ্গে থাকতে হবে।

  • এসবিআই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে প্রথমে মোবাইলে ডোর স্টেপ ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • এরপর সেখানে মোবাইল নম্বর দিয়ে সেখানে নিজেকে নথিভুক্ত করতে হবে।
  • মোবাইলে আসা ওটিপি দিতে হবে।
  • তারপর নাম, পিনকোড, পাসোয়ার্ড দিতে হবে। শর্তাবলী পড়তে হবে।
  • লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য অফিসারের আসার সময় নির্বাচন করতে হবে।
  • ব্যাঙ্কের তরফে সময় দেওয়া হবে। সেখানে ব্যাঙ্ক এজেন্টের নাম ও অন্য বিবরণ লিপিবদ্ধ থাকবে।
  • অফিসার নির্দিষ্ট সময়ে আসবেন এবং জীবন শংসাপত্র সংগ্রহ করেন।
  • এই পরিষেবার জন্য ফি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+