Jawa 42 FJ Price in Kolkata: উৎসবের আবহে ঝড় তুলবে নয়া এই বাইক! দাম শুনলে চমকে উঠবেন

Jawa 42 FJ Price in Kolkata: বাংলায় 350 Jawa 42 FJ, Jawa 42 Life লঞ্চ করল jawa yezdi। ভারতের মাটিতে ক্রমশ নিজেদের জায়গা শক্ত করছে Jawa। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে একের পর এক বাইক লঞ্চ করছে এই সংস্থা। এবার বাংলায় 350 Jawa 42 FJ, Jawa 42 Life লঞ্চ করল jawa yezdi। একেবারে চমকে দেওয়া ফিচার দেওয়া হয়েছে এতে।

সঙ্গে ব্রাশড অ্যালুমিনিয়াম ট্যাংক প্যানেল স্পহ শক্তিশালী ইঞ্জিন (Jawa 42 FJ Price in Kolkata) দেওয়া হয়েছে এই বাইকে। 42 এবং 42 Bobber-এর সাফল্যের পর 350 Jawa 42 FJ, "42 Life" থিমে এই বাইক লঞ্চ করল। একেবারে নতুন ডিজাইন দেওয়া হয়েছে এতে। শুধু তাই নয়, বাংলায় নেটওয়ার্ক বৃদ্ধি করছে সংস্থা।

Jawa 42 FJ Price in Kolkata

আগে মাত্র ১৩টি টাচপয়েন্ট ছিল। এবার তা এক ধাক্কায় বাড়িয়ে ২০ টি করা হচ্ছে। কো-ফাউন্ডার অফ জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস অনুপম থারেজা বলেন, ২০২৪ Jawa 42 মোটরসাইকেলটির ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন সম্পূর্ণ আলাদা। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান সংস্থার অন্যতম এই কর্তা।

Jawa 42 FJ Price in Kolkata: আধুনিক ফিচার

350 Jawa 42 FJ -তে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে। অ্যানোডাইজড, ব্রাশড অ্যালুমিনিয়াম ফুয়েল ট্যাংক ক্ল্যাডিং - যা এই সেগমেন্টে প্রথম। এই ফিনিশিং এই বাইকের লুককে আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি অ্যালুমিনিয়াম হেডল্যাম্প হোল্ডার এবং গ্র্যাব হ্যান্ডেল, সঙ্গে অ্যালুমিনিয়াম ফুটপ্লেট দেওয়া হয়েছে। আধুনিক ফিচারগুলির মধ্যে রয়েছে একটি আপসোয়েপ্ট এক্সহস্ট। পাশাপাশি LED লাইটিং প্যাকেজ। শুধু তাই নয়, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং USB পোর্ট থেকে শুরু করে সমস্ত ফিচারই আছে এতে।

Jawa 42 FJ Price in Kolkata: শক্তিশালী ইঞ্জিন

Jawa 42 FJ--এ নতুন অত্যাধুনিক 350 Alpha2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা কিনা 29.2 PS ও 29.6 Nm পাওয়া যায়। নয়া এই বাইকে স্মার্ট গিয়ার ম্যাপিং এবং এক ছিমছাম গিয়ারবক্স। রাইডারের সুরক্ষায় ডিস্ক ব্রেকের সঙ্গে যুক্ত ডুয়াল-চ্যানেল ABS দেওয়া হয়েছে।

Jawa 42 FJ Price in Kolkata: একাধিক রঙ এবং দাম

Jawa 42 FJ একগুচ্ছ নতুন দামে কিনতে পারবেন। নয়া এই বাইকের দাম শুরু হচ্ছে ২,০২,১৪২/- টাকা থেকে (পশ্চিমবঙ্গের শোরুম প্রাইস)। তবে ভেরিয়েন্ট অনুযায়ী বদলে যাবে দাম-

  • মডেল ভেরিয়েন্ট রং দাম (উদাহরণ-শোরুম পশ্চিমবঙ্গ)
  • Jawa 42 FJ ডুয়াল চ্যানেল ABS--- অ্যালয় ডিপ ব্ল্যাক ম্যাটে রেড ক্ল্যাড --- ২,২৩,১৪২/-
  • Jawa 42 FJ ডুয়াল চ্যানেল ABS ---- অ্যালয় ডিপ ব্ল্যাক ম্যাটে ব্ল্যাক ক্ল্যাড --- ২,২৩,১৪২/-
  • Jawa 42 FJ ডুয়াল চ্যানেল ABS ---- অ্যালয় কসমো ব্লু ম্যাটে ---- ২,১৮,১৪২/-
  • Jawa 42 FJ ডুয়াল চ্যানেল ABS ---- অ্যালয় মিস্টিক কপার ---- ২,১৮,১৪২/-
  • Jawa 42 FJ ডুয়াল চ্যানেল ABS ---- অ্যালয় অরোরা গ্রীন ম্যাটে ------ ২,১৩,১৪২/-
  • Jawa 42 FJ ডুয়াল চ্যানেল ABS----- স্পোক অরোরা গ্রীন ম্যাটে স্পোক-- ২,০২,১৪২/
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+