ITR filing: আয়কর রিটার্ন ফাইলিং! সব থেকে বেশি রিফান্ড পেতে কয়েকটি সহজ উপায়
ITR filing: আইটিআর ফাইলিং-এর সময়সীমা প্রতিবারের মতো এবারও ৩১ জুলাই পর্যন্ত। এখনও পর্যন্ত সেই তারিখ বৃদ্ধির কথা কিছু জানানো হয়নি। আয়কর বিভাগের তরফে টুইট করে সময়মতো আইটিআর ফাইল করতে বলেছে। এই সময়ের মধ্যে যেসব করদাতা তাদের আর্থিক দায়বদ্ধতার চেয়ে বেশি কর দিয়েছেন, তারা তা ফেরত পাওয়ার যোগ্য।
বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ভুল ধারণা যে কেউ ফর্ম ১৬-এ দেখানো পরিমাণের টচেয়ে বেশি কর সংরক্ষণ করতে পারেন না। সর্বাধিক রিফান্ড পেতে বেশ কিছু সহজ উপায় রয়েছে। যা নিচে দেওয়া হল-

সময়মতো আইটিআর ফাইল ( ITR filing)
জরিমানা এড়াতে সময়মতো রিটার্ন ফাইল করা গুরুত্বপূর্ণ। একই সময়ে এটি সর্বাধিক রিফান্ড পাওয়ার সব থেকে সহজ উপায়। করদাতাকে আইটি আইনের ধারা ১৩৯(১)-এর অধীনে নির্ধারিত সময়ে মধ্যে রিটার্ন জমা করতে হবে।
সঠিক কর ব্যবস্থা বেছে নিতে হবে ( ITR filing)
আইটিআর ফাইল করার সময় করদাতাকে প্রয়োজন অনুসারে কর ব্যবস্থা বেছে নিতে হবে। যদি আবেদনকারীর পিপিএফ, বিমা পলিসি, ইক্যুইটি লিঙ্কযুক্ত সঞ্চয় প্রকল্প, হোম লোন বা স্বাস্থ্য বিমার মতো কর বাদ দেওয়ার বিনিয়োর না থাকে বতে নতুন কর ব্যবস্থা প্রযোজ্য হতে পারে।
ই-রিটার্ন যাচাই করতে হবে ( ITR filing)
আইটিআর ফাইল করার ৩০ দিনের মধ্যে ট্যাক্স রিটার্ন যাচাই করতে হবে। আর তা করতে ব্যর্থ হলে অবৈধ বলে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে করদাতাকে আবারও আইটিআর জমা করতে হবে।
আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইভিসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক এটিএম থেকে ইভিসির মাধ্যমে পাঠানো ট্যাক্স রিটার্ন ই-ভেরিফাই করা যেতে পারে।

কর ছাড়ের দাবি ( ITR filing)
করদাতাদের উচিত, তারা যে ছাড় দাবি করছেন, তা চিহ্নিত করা। মোট হিসেব থেকে সেই পরিমাণ করযোগ্য আয় হ্রাস করা যায় এবং রিফান্ডের পরিমাণ বাড়াতে পারে। পিপিএফ, এএসসি, এনপিএস, জীবন এ স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এবং হোমলোনের সুদ স্ট্যান্ডার্ড ডিডাকশনের যোগ্য। একজন ব্যক্তির শুধুমাত্র ফর্ম 16-এ দেখানো ছাড়গুলিতে বিবেচনায় নেওয়া উচিত নয়।
রিটার্ন দাখিলের আগে অ্যাকাউন্ট যাচাই ( ITR filing)
রিটার্ন দাখিল করার আগে অ্যাকাউন্ট যাচাই করা এহং আয়কর রিটার্নের পোর্টালে তা সঠিকভাবে যাচাই করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এখানে যাচাইকরণ প্রক্রিয়াটি প্রয়োজনীয়, কারণ সেখানে শুধুমাত্র ই-ফাইলিং পোর্টালে বৈধ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হয়।












Click it and Unblock the Notifications