Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ITR Filing: ক্রেডিট কার্ড ব্যবহার করে কীভাবে আয়কর জমা করবেন? দেখে নিন জরুরি ধাপগুলি

ITR Filing: ২০২৩-২৪ আর্থিক বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। রিটার্ন দাখিলের বেশ কিছু সুবিধা রয়েছে। এক্ষেত্রে ট্যাক্স রিফান্ড দাবি করা যায়। অন্যদিকে ক্রেডিট কার্ডে খরচ করা টাকার জন্য পয়েন্ট বা পুরস্কার পাওয়া যায়। এছাড়াও ক্রেডিট কার্ডে সময়মতো কর প্রদান করা আপনার ক্রেডিট স্কোরকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

আয়কর প্রদানের সুবিধা বাড়াতে ভারত সরকার ২০২১-এর ২০ মে নতুন একটি আইটি পোর্টাল চালু করে। যা ২০২১-এর ৭ জুন থেকে নাগরিকরা আয়কর রিটার্ন ফাইল করতে ব্যবহার করছেন। এব্যাপারে সরকারের লক্ষ্য হল কর-দাতাদের কর দান প্রক্রিয়াকে সহজ করা।

Income tax

আয়কর বিভাগের এই পোর্টালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ক্রেডিট কার্ড ব্যবহার করে কর প্রদানের সুবিধা। ক্রেডিট কার্ড ব্যবহার করে রিটার্ন দাখিল এবং কর দেওয়ার ধাপগুলি একনজরে দেখে নেওয়া যাক।

  • প্রথমে www.incometax.gov.in-এর আইটি-র ই-ফাইলিং পোর্টালে নথিভুক্ত করতে হবে। যদি এই কাজ এখনও না করা হয়ে থাকে, তাহলে প্যান, ব্যক্তিগত বিবরণ এবং যোগাযোগের তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  • নথিভুক্ত করা মোবাইলে পাঠানো ব্যবহারকারীর আইডি, পাসোয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে লগইন করতে হবে।
  • লগইন করার পরে ই-পে ট্যাক্স বিকল্প শনাক্ত করতে হবে এবং অর্থপ্রদানের প্রক্রিয়াটি শুরু করতে হবে।
  • ই-পে ট্যাক্স পৃষ্ঠায় প্যান নম্বর দিতে হবে এবং মূল্যায়ন বছর উল্লেখ করতে হবে।
  • এরপর একটি ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে।এক্ষেত্রে পুরস্কার প্রদানকারী এমন একটি কার্ড ব্যবহার করতে হবে, যা যে কোনও প্ল্যাটফর্ম কিংবা পেমেন্ট গেটওয়ে ফি অফসেট করতে সহায়তা করতে পারে। পাশাপাশি দেখতে হবে আপনার ট্যাক্স পেমেন্টের পরিমাণ আপনার ব্যাঙ্ক কিংবা ক্রেডিট কার্ডে দেওয়া ক্রেডিট সীমার মধ্যে রয়েছে কিনা।
  • ইনকাম ট্যাক্সের পোর্টালে কর দেওয়ার জন্য বিকল্প হিসেবে একটি ক্রেডিট কার্ড বেছে নিতে হবে। সেখানে স্ক্রিনে একাধিক ব্যাঙ্কের লোগো দেখা যাবে। সেটিকে নির্বাচন করে কার্ড নম্বর সিভিসি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ সাবধানে উল্লেখ করতে হবে।
  • অর্থপ্রদান চূড়ান্ত হওয়ার আগে ক্রেডিট কার্ডের তথ্য পর্যালোচনা করতে হবে এবং তা যাচাই করতে হবে। পাশাপাশি ট্যাক্স পেমেন্ট করতে এগিয়ে যাওয়ার আগে সব বিবরণ সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। একবার পেমেন্ট হয়ে গেলে ট্যাক্স পেমেন্ট রশিদ তৈরি হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য যা সংরক্ষণ করতে হবে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+