ITR Discard Facility: আয়করদাতাদের জন্য ডিসকার্ড রিটার্ন! কী সুবিধা তাতে

ITR Discard Facility: করদাতাদের সুবিধার জন্য আয়কর বিভাগ নিয়মে পরিবর্তন করে। সর্বশেষ যে সুবিধা দেওয়া হয়েছে কিংবা আনা হয়েছে আয়করদাতাদের জন্য, তা হল, ডিসকার্ড রিটার্ন। এই সুবিধার মাধ্যমে করদাতারা তাদের আয়কর রিটার্ন বাতিল করতে পারবেন।

ডিসকার্ড রিটার্ন। এই নাম থেকেই স্পষ্ট, এই নিয়মের মাধ্যমে করদাতা যে কোনও রায়কর রিটার্ন সম্পূর্ণরূপে বাতিল করতে কিংবা মুছে ফেলতে পারেন। এই সুবিধা সেই আয়কর রিটার্নের জন্য যা একজন আয়কর দাতা দাখিল করেছিলেন, কিন্তু যাচাই করেননি।

ITR Discard Facility

  • অর্থাৎ এই সুবিধার মাধ্যমে কোনও আয়কর দাতা রিটার্ন দাখিল করে যদি যাচাই না করে থাকেন, তাহলে তা আয়কর বিভাগের ডেটাবেস থেকে সরিয়ে ফেলতে পারবেন। আয়কর দফতর মনে করছে, এই নিয়মের মাধ্যমে করদাতারা আয়কর সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
  • বর্তমানে, পুরনো রিটার্ন বাতিল করার কোনও সুবিধা নেই। রিটার্ন দাখিলের সময় ভুল হলে, করদাতাদের সংশোধিত রিটার্ন দাখিল করতে হত। নতুন এই নিয়ম চালুর পরে করদাতারা সংশোধিত রিটার্ন দাখিলের পরিবর্তে নতুন আইটিআর .দাখিল করতে পারবেন।
  • পুরনো নিয়মে সংশোধিত .রিটার্ন দাখিল করতে পুরনো রিটার্ন যাচাইয়ের প্রয়োজন ছিল। এর অর্থ হল, যদি কোনও করদাতা একটি আয়কর রিটার্ন দাখিলের পরে ভুল বের করেন, তাহলে তা সংশোধনের উপায় ছিল প্রথমে এটিকে যাচাই করা এবং তারপর সংশোধিত রিটার্ন দাখিল করা।
  • এখন করদাতারা এই প্রক্রিয়া থেকে মুক্তি পেয়েছেন। নতুন নিয়মে করদাতারা ভুল তথ্য সম্বলিত রিটার্ন বাতিল করে নতুন করে আইটিআর পূরণ করতে পারবেন।
  • এই সুবিধা পাওয়া যাবে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪ বা তার পরে করা রিটার্নের ক্ষেত্রে। এর অর্থ হল ২০২৩-এর পয়লা এপ্রিলের পরে দাখিল করা আয়কর রিটার্নের ক্ষেত্রে তা প্রযোজ্য। এছাড়া পুরনো রিটার্ন বাতিলের পরে নির্ধারিত তারিখের পরে যদি নতুন রিটার্ন দাখিল করা হয়, তাহলে কার্যকর নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+