তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মী নিয়োগ থেকে ছাঁটাই সম্ভাবনা সম্পর্কে এই চাঞ্চল্যকর তথ্য সমীক্ষার
একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফলে ফের একবার চিন্তার ভাঁজ পড়তে চলেছে দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে।
একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফলে ফের একবার চিন্তার ভাঁজ পড়তে চলেছে দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। এই সমীক্ষায় বলা হয়েছে , ভারতীয় তথ্যপ্রযুক্তি ক্ষেত্র তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে। ফলে 'ছাঁটাই'-এর কালো মেঘের আশঙ্কা ফের একবার দেখা যেতে পারে বলে সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই সমীক্ষাটি চালিয়েছে 'এক্সপারিস আইটি এম্পয়মেন্ট আউটলুক সার্ভে'। এই সংস্থা 'এক্সপারিস আইটি ম্যানপাওয়ার গ্রুপ ইন্ডিয়া'-র অংশ।

সমীক্ষায় জানানো হয়েছে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে আবারও হয়তো কর্মী ছাঁটাই শুরু করতে পারে বিভিন্ন ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা। তবে , প্রায় ৫০০০ জন তথ্য প্রযুক্তি কর্মী এই সমীক্ষায় জানিয়েছেন যে, অক্টোবর ডিসেম্বর থেকে এই ক্ষেত্রে কর্মী নিয়োগ আবারও শুরু হতে পারে। তবে তাও গত বছরের তুলায় দেখলে, খুবই ধীর গতিতে চলবে । অর্থাৎ তুলনামূলকভাবে গত বছরেরে তুলনায় তথ্য প্রযুক্তিক্ষেত্রে কর্মী নিয়োগ কমতে পারে।
রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন সংস্থা নিচু তলায় কর্মী নিয়োগে করে , সংস্থার উপরের তলা থেকে কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে। তবে যাঁদের কর্মী হিসাবে নিয়োগ করতে চাইছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি , তাঁদের মধ্যে যেন ইন্ডাস্ট্রি সম্পর্কে বাস্তব ধারনা থাকে।












Click it and Unblock the Notifications